Lionel Scaloni: তরুণদের নিয়ে নতুন যুগের অপেক্ষায় আর্জেন্টিনা, কী বললেন লিওনেল স্কালোনি?

Published : Sep 20, 2026, 08:31 PM IST
Lionel Scaloni: তরুণদের নিয়ে নতুন যুগের অপেক্ষায় আর্জেন্টিনা, কী বললেন লিওনেল স্কালোনি?

সংক্ষিপ্ত

Lionel Scaloni: আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের সামনে এখন এক 'রোমাঞ্চকর সময়'। সেপ্টেম্বর ও অক্টোবরে ঘরের মাঠে তরুণদের সুযোগ দেওয়াই তাঁর লক্ষ্য।

Lionel Scaloni: আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন। তিনি জানিয়েছেন, জাতীয় দলের জন্য সামনের দিনগুলো বেশ 'রোমাঞ্চকর' হতে চলেছে। তাঁর বর্তমান লক্ষ্য হল, দলের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে তরুণদের পর্যাপ্ত সুযোগ দেওয়া (Lionel Scaloni)। আর্জেন্টিনা আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। স্কালোনি তার আগেই এই মন্তব্য করলেন। তিনি ২০১৮ সালে, দলের দায়িত্ব নেন। এরপর তাঁর কোচিংয়েই ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং জোড়া কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা।

শুরু হচ্ছে এক রোমাঞ্চকর সময়

মিগু-কে (MiGu) দেওয়া একটি সাক্ষাৎকারে স্কালোনি বলেন, জাতীয় দলের জন্য একটা দারুণ সময় শুরু হচ্ছে। কারণ, অনেক তরুণ খেলোয়াড়ই এখন সিনিয়র দলে ঢোকার অপেক্ষায়। তাঁর মতে, বয়স এখানে কোনো ব্যাপার নয়; ফর্ম আর দলের প্রতি দায়বদ্ধতাই আসল। তাদের এখন প্রধান লক্ষ্য হল, দলের খেলার ধরন ঠিক রেখে একটা মসৃণ পরিবর্তন আনা। তিনি বলেন, "আমরা থাকি বা না থাকি, চেষ্টা চালিয়ে যাব। সেটা বড় কথা নয়। তরুণরা সত্যিই এই সুযোগটা পাওয়ার যোগ্য। আগামী ম্যাচগুলোতে আমাদের লক্ষ্যই হলো, ওদের আমাদের স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। এখন একটা গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময় শুরু হচ্ছে।"

সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ

স্কালোনি দলের জয়ের খিদে ধরে রাখার মানসিক চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন। বিশেষ করে আমেরিকায় ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পরের সময়টা নিয়ে তিনি মুখ খোলেন। এই আর্জেন্টাইন কোচ স্বীকার করেন যে, বারবার ট্রফি জেতা বেশ কঠিন কাজ। তবে নিজের দলের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি, তিনি সমর্থক ও দলের মধ্যে ভালো সম্পর্ক থাকাকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। স্কালোনি বলেন, "২০২৪ সালের কোপা আমেরিকার পর আমারও মনে হয়েছিল যে সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। বারবার ট্রফি জেতার চেষ্টা করাটা বেশ কঠিন, আমি বলছি না যে কাজটা সহজ হবে। একজন কোচ হিসেবে, দলের লিডার হিসেবে আপনাকে জানতেই হবে যে কাজটা কঠিন হতে চলেছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Smriti Mandhana: এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা, ১০০ ছক্কার মাইলফলক!
Lakshmipathy Balaji Coach: ঋতুরাজ-হার্দিকদের কোচ হলেন বালাজি! দ্বিতীয় ভারতের গুরুদায়িত্বে সৌরভের প্রিয় লক্ষ্মীপতি