Manchester United: মরিসিও পচেত্তিনোর নামেই সিলমোহর, নতুন ম্যানেজারের নাম ঘোষণা ম্যান ইউয়ের

Published : Nov 13, 2026, 09:14 PM IST
Mauricio Pochettino Manchester United

সংক্ষিপ্ত

Mauricio Pochettino: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) নতুন ম্যানেজার হতে চলেছেন মরিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার মাইকেল ক্যারিক (Michael Carrick) ওল্ড ট্র্যাফোর্ড (Old Trafford) ছাড়ার পরেই পচেত্তিনোর দায়িত্ব নেওয়া নিশ্চিত হয়ে যায়। শুক্রবার আনুুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হল।

DID YOU KNOW ?
অবনমনের আওতায় ম্যান ইউ
চলতি প্রিমিয়ার লিগে অবনমনের আওতায় আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবার দলকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে মরিসিও পচেত্তিনো।

Manchester United FC: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে আর্জেন্টিনার (Argentina) মরিসিও পচেত্তিনোর (Mauricio Pochettin) নাম ঘোষণা করা হল। শুক্রবার সরকারিভাবে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) ও চেলসির (Chelsea) এই প্রাক্তন ম্যানেজারের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছে ম্যান ইউ। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) দায়িত্ব গ্রহণ করবেন ৫৪ বছর বয়সি এই কোচ। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জাতীয় ফুটবল দলের সঙ্গে তাঁর দায়িত্ব শেষ হওয়ার পর পচেত্তিনো ও তাঁর কোচিং স্টাফকে ছেড়ে দেওয়ার বিষয়ে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ম্যান ইউ।

মাইকেল ক্যারিকের পরিবর্ত পচেত্তিনো

চলতি মরসুমে দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে বৃহস্পতিবার মাইকেল ক্যারিকের (Michael Carrick) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে ম্যান ইউ ম্যানেজমেন্ট। চলতি প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দল। বর্তমানে লিগ টেবলের ১৮ নম্বরে, অর্থাৎ অবনমনের আশঙ্কার মধ্যে রয়েছে তারা। এই পরিস্থিতিতে দলের হাল ফেরানোর দায়িত্ব দেওয়া হল পচেত্তিনোকে। এবার তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে অবনমনের বিপদ থেকে উদ্ধার করা। দ্রুত দলের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি আক্রমণাত্মক ফুটবলের ছন্দ ফিরিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সফল কোচ পচেত্তিনো

দুরন্ত আক্রমণাত্মক ফুটবল, উচ্চগতির প্রেসিং এবং দলগত সংহতি গড়ে তোলার দক্ষতার জন্য পরিচিত আর্জেন্টিনার এই কোচ। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকশিত করতেও তাঁর বিশেষ সুনাম রয়েছে। মাযাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সঙ্গে তাঁদের দায়িত্ব শেষ হওয়ার পর মরিসিও ও তাঁর কোচিং স্টাফকে ছেড়ে দেওয়ার বিষয়ে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।’ ২০০৯ সালে এস্পানিওলের কোচ হিসেবে ম্যানেজার জীবনের শুরু পচেত্তিনোর। এরপর ইংল্যান্ডে এসে সাউদাম্পটন ও টটেনহ্যামের দায়িত্ব সামলান তিনি। সাউদাম্পটনের কোচ হিসেবে ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ক্লাবের তৎকালীন সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের নজির গড়েছিলেন। তবে ইংল্যান্ডে তাঁর সবচেয়ে সফল অধ্যায় ছিল টটেনহ্যামে। টানা পাঁচ মরসুম টটেনহ্যামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। তাঁর কোচিংয়ে চার মরসুম পরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) খেলার যোগ্যতা অর্জন করে উত্তর লন্ডনের ক্লাবটি। ২০১৯ সালে তাঁর প্রশিক্ষণেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিল টটেনহ্যাম। যদিও ফাইনালে লিভারপুলের কাছে পরাজিত হতে হয় তাদের। এরপর ২০২১ সালে প্যারিস সাঁ জাঁর (PSG) দায়িত্ব নেন পচেত্তিনো। ফরাসি ক্লাবটির হয়ে লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ট্রফি দে শ্যাম্পিয়ঁ জেতেন তিনি। ২০২৩ সালে চেলসির কোচের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
চলতি প্রিমিয়ার লিগে ১৮ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চলতি প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ind U 19 Vs Pak U 19: শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে বদলার লক্ষ্যে ভারত
Mohammed Shami: আইপিএল-এ ট্রেডের মাধ্যমে অন্য দলে মহম্মদ শামি? চলছে আলোচনা