Manchester United: 'ইতিহাস দিয়ে ম্যাচ জেতা যায় না,' ম্যান ইউকে বার্তা মরিসিও পচেত্তিনোর

Published : Nov 29, 2026, 04:30 PM IST
Mauricio Pochettino Manchester United

সংক্ষিপ্ত

Manchester United vs Brentford: প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) ফের লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ হেরে গিয়েছে ম্যান ইউ। মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino) ম্যানেজার হওয়ার পরেও দলের খেলায় বিন্দুমাত্র উন্নতি দেখা যাচ্ছে না।

DID YOU KNOW ?
পরপর ৪ গোল হজম
প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৪ গোল হজম করার পর ব্রেন্টফোর্ডের কাছেও ০-৪ হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Mauricio Pochettino: ১৯৭৩-৭৪ মরসুমে ইংল্যান্ডের (England) প্রথম ডিভিশন ফুটবল লিগে (1973–74 Football League First Division) অবনমনের আওতায় পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সেবার ২২ দলের লিগে ৪২ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২১ নম্বরে ছিল ম্যান ইউ। চলতি প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) ২০ দলের মধ্যে ১৯ নম্বরে ইংল্যান্ডের ফুটবলের ইতিহাসে সফলতম ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ফের অবনমনের আশঙ্কা তৈরি হয়েছে। ম্যানেজার মরিসিও পচেত্তিনোও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। তিনি দলকে কড়া বার্তা দিয়েছেন, ক্লাবের নাম, ইতিহাস, ব্যাজ দিয়ে ম্যাচ জেতা যায় না। ভালো পারফরম্যান্স দেখিয়েই জয় পেতে হবে। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ হারের পর এই বার্তা দিয়েছেন পচেত্তিনো। তিনি দায়িত্ব নেওয়ার পরেও দলের খেলায় কোনও বদল দেখা যাচ্ছে না। ফলে হতাশ ও ক্ষুব্ধ এই আর্জেন্টাইন।

পচেত্তিনোর কোচিংয়ে পরপর চার গোল হজম ম্যান ইউয়ের

পচেত্তিনো ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর লিভারপুলের (Liverpool FC) কাছে চার গোল হজম করে ম্যান ইউ। এবার ব্রেন্টফোর্ডের কাছেও একই ব্যবধানে হেরে গেল পচেত্তিনোর দল। ঘরের মাঠে চার গোল হজম করার পর ম্যান ইউ ম্যানেজার বলেছেন, 'আমাদের নিজেদের বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। এটাই আমাদের বর্তমান অবস্থা। ঠিক আছে, আমরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু শুধু ক্লাবের ব্যাজ বা ইতিহাস দিয়ে ম্যাচ জেতা যায় না। প্রতিপক্ষের সঙ্গে প্রতিটি বিভাগে পাল্লা দিতে হবে। তারপর জিততে হলে প্রতিপক্ষের চেয়ে আরও ভালো খেলতে হবে।' পরিস্থিতির চাপে ফুটবলারদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়ছে কি না, সেই প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেছেন, ‘হ্যাঁ, সেটা হতে পারে। প্রত্যেকের মতো ফুটবলাররাও চাপ ও মানসিক উদ্বেগ অনুভব করতে পারে। সবচেয়ে কঠিন বিষয় হল দায়িত্ব নেওয়া। আমরা সেই দায়িত্ব নিতেই এখানে এসেছি। কঠোর পরিশ্রম করতে হবে, পুরো শক্তি দিয়ে ফুটবলারদের পাশাপাশি পুরো সংগঠনকে ঘুরে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। এখনও সময় আছে।’

ঘুরে দাঁড়াতে পারবে ম্যান ইউ?

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন পচেত্তিনো। কিন্তু শুরুতেই তিনি পরপর ব্যর্থ হচ্ছেন। এ বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘নিঃসন্দেহে এটা কঠিন সময়। আপনি যদি প্রশ্ন করেন, প্রত্যাশার চেয়েও কঠিন কি না, তাহলে বলব অবশ্যই। আমরা কখনও এমন ফলাফল আশা করিনি। কিন্তু এটাই বাস্তব। আমাদের এই বাস্তবতাকে মেনে নিয়েই কাজ করতে হবে।’ এই পরিস্থিতিতে দল কীভাবে ঘুরে দাঁড়াবে, সেই উপায় খুঁজছেন পচেত্তিনো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৭৪
১৯৭৪ সালে শেষবার লিগ থেকে অবনমন হয়েছিল ম্যান ইউয়ের।
১৯৭৩-৭৪ মরসুমে শেষবার ইংল্যান্ডের ফুটবল লিগের শীর্ষ ডিভিশন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবনমন হয়েছিল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Shami: বিজেপি সভাপতির সঙ্গে দেখা করলেন, রাজনীতির ময়দানে মহম্মদ শামি?
Indian Football League: রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি শিলং লাজং এফসি, জমে উঠেছে ইন্ডিয়ান ফুটবল লিগ