অলিম্পিকের শুরুতে দেশের গর্ব বহন করবেন মেরি কম ও মনপ্রীত সিং, শেষে নীরজ চোপড়া

Published : Jul 05, 2021, 10:03 PM ISTUpdated : Jul 05, 2021, 10:16 PM IST
অলিম্পিকের শুরুতে দেশের গর্ব বহন করবেন মেরি কম ও মনপ্রীত সিং, শেষে নীরজ চোপড়া

সংক্ষিপ্ত

২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও  অলিম্পিক ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহনকারীদের নাম ঘোষনা বক্সার মেরি কম ও হকি দলের অধিনায়ক মনপ্রীত দেওয়া হল দায়িত্ব অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান দেশের পতাকা থাকবে নীরজ চোপড়ার হাতে  

করোনা অতিমারীর কারণে ইতিহাসের প্রথমবার অলিম্পিক স্থগিত হওয়ার ঘটনা এখন অতীত। আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। আরর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গুরু দায়িত্ব পেলেন ৬ বারের বিশ্ব জয়ী বক্সার মেরি কম ও ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। ওই দিন অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন মেরি কম ও মনপ্রীত সিং। এই অনন্য সম্মান পেয়ে গর্বিত দুই তারকা।

সোমবার এই কথা জানালো ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নরিন্দর বাত্রা। তিনি জানিয়েছেন,উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন  মেরি কম ও মনপ্রীত সিং এবং ৮ অগাস্ট অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। ওদিন ভারতের তেরঙা থাকবে কুস্তিগীর বজরং পুনিয়ার হাতে। এছাড়াওএ নরিন্দর বাত্রা জানিয়েছেন ভারতের মোট ১২৬ জন অ্যাথলিট ও ৭৬ জন আধিকারিক টোকিও অলিম্পিক্সে যাচ্ছেন। ২০১ সদস্যের দলে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা রয়েছে।

অলিম্পিককে পাখির চোখ করে শেষ মুহূর্তের অনুশীলন সারছেন ভারতীয় অ্যাথলিটরা। এবার ভারতীয় অ্যাথলিটদের বিভিন্ন বিভাগে অলিম্পিকে ভালো ফল করা বিষয়ে আত্মবিশ্বাসী আওইসি আধাকারিকরা। নিজেদের সেরাটা দিয়ে পোডিয়াম ফিনিশ করতে চাইছেন অ্যাছলিটরাও। সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

SL vs IRE T20 World Cup 2026: আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল শ্রীলঙ্কা
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড