Meryem Cabbargolu: খোঁজ মিলল দুনিয়ার সবচেয়ে 'সুন্দরী' খেলোয়াড়ের! মেরিয়েমের ইনবক্স ভরছে বিয়ের প্রস্তাবে

Published : Oct 04, 2026, 09:48 PM IST
Meryem Cabbargolu

সংক্ষিপ্ত

Meryem Cabbargolu: খেলার মাঠে রূপের ছটা। আচমকাই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন তুরস্কের এক মহিলা ভলিবল খেলোয়াড়। তাঁর নাম মেরিয়েম কাব্বারোলু (Meryem Cabbaroğlu)। ২০ বছর বয়সি এই পেশাদার ভলিবল খেলোয়াড় সংবাদের শিরোনামে এসেছেন রূপের জাদুতে।

Meryem Cabbargolu: খেলার মাঠে রূপের ছটা। আচমকাই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন তুরস্কের এক মহিলা ভলিবল খেলোয়াড়। তাঁর নাম মেরিয়েম কাব্বারোলু (Meryem Cabbaroğlu)। ২০ বছর বয়সি এই পেশাদার ভলিবল খেলোয়াড় তাঁর খেলার চেয়েও, এখন অনেক বেশি চর্চায় এসেছেন রূপের জাদুর কারণে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে তাঁর একাধিক ছবি ও ভিডিও। হাজার হাজার অনুরাগী তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ, এমনকি কমেন্ট বক্সে সরাসরি বিয়ের প্রস্তাবও ভেসে আসছে রোজ। মেরিয়েম রাতারাতি তাঁর দেশ তুরস্কের সবচেয়ে চর্চিত ক্রীড়াবিদ, সেলেব্রিটি হয়ে উঠছেন।

ভলিবল কোর্টের বিভিন্ন লুকের ছবি এই ভাইরাল। ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি আঙ্কারায় জন্মানো এই উদীয়মান তারকা বর্তমানে তুরস্কের 'বোড্রুম বেলেদিয়েসি বোড্রুমস্পোর' ক্লাবের হয়ে খেলছেন। ১৬৩ সেন্টিমিটার উচ্চতার এই 'লিবেরো' চলতি মরশুমের জন্য গত ১৯ আগস্ট নতুন ক্লাবে সই করেন। খেলার মাঠের পারফরম্যান্স আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্মাদনা,দুইয়ে মিলে মেরিয়েম এখন আক্ষরিক অর্থেই ইন্টারনেটের সেনসেশন।

দেখুন ছবিতে

জাতীয় দলের অনূর্ধ্ব মঞ্চ থেকে ক্লাবের নতুন চুক্তি

মেরিয়েম কাব্বারোলুর ক্রীড়া জীবনের ইতিহাস অবশ্য খুব একটা ছোট নয়। আন্তর্জাতিক স্তরে তুরস্কের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আগেই অর্জন করেছেন তিনি। ২০২১ সালে অনূর্ধ্ব-১৬ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে তুর্কি জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেরিয়েম। ইউরোপীয় ভলিবল কনফেডারেশন (CEV)-এর দাপ্তরিক নথিতেও তাঁকে তুরস্কের একজন প্রতিশ্রুতিমান 'লিবেরো' হিসেবেই তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান ক্লাবে যোগ দেওয়ার আগে তিনি 'টিভিএফ স্পোর লিসেসি' এবং 'এমকেই আনকারাগুচু'-র মতো একাধিক স্বনামধন্য ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। এছাড়া 'আলপেট জেরেন স্পোর'-এর অনূর্ধ্ব-১৮ দলেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে বোড্রুমস্পোরে তাঁর সাম্প্রতিক যোগদান এবং গত ৪ অক্টোবর প্রকাশিত একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন তাঁর জনপ্রিয়তায় এক নতুন মাত্রা যোগ করেছে।

দেখুন ছবিতে

রুশ শিকড়ের জল্পনা ও ভাইরাল মিমে অনুরাগী মহল

মাঠের বাইরে মেরিয়েমের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী মহলে কৌতুহলের শেষ নেই। বিশেষ করে তাঁর বংশপরিচয় নিয়ে বেশ কিছু বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছে সম্প্রতি। কিছু অনুরাগী দাবি করেছেন যে তাঁর মধ্যে রাশিয়ান যোগসূত্র থাকতে পারে, যার মূল কারণ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কিছু পোস্ট এবং স্টোরি। একটি ছবিতে 'ইট তুর্কিশ, ড্রাইভ জার্মান, ম্যারি রাশিয়ান' নামক একটি জনপ্রিয় ইন্টারনেট মিম দেখা যাওয়ার পর থেকেই এই চর্চা চরম আকার ধারণ করে। তবে সব ক্রীড়া সংক্রান্ত নথি বলছে, সেসব কিছু নয়, মেরিয়েম একেবারে খাঁটি তুর্কি নাগরিক। মেরিয়েম এখনো জাতীয় দলের মূল তারকা হয়ে উঠতে না পারলেও, রূপ ও খেলার স্টাইলের অভূতপূর্ব মিশ্রণে যেভাবে মাত্র ২০ বছর বয়সেই বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন, তা আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে চমক বলতে হচ্ছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

All India Football Federation: নতুন পদাধিকারীদের বাছা হবে, ২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচন
IFA Shield 2026: পাঞ্জাব এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান