Messi Records: এবারের বিশ্বকাপে মেসির সামনে থাকছে যে দশটি ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুযোগ

Published : Jun 11, 2026, 01:50 PM IST

Messi Records: সর্বাধিক বিশ্বকাপ গোল, সবচেয়ে বেশি গোল অবদান, ছয়টি বিশ্বকাপে খেলার নজির এবং অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা, ২০২৬ বিশ্বকাপে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। কোন কোন নজির গড়ার সুযোগ রয়েছে মেসির কাছে।

PREV
111
One Last Dance: একঝাঁক রেকর্ডের সামনে মেসি

Messi Records: ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। অনেকের ধারণা ছিল, সেই বিশ্বকাপই হতে চলেছে আর্জেন্টাইন মহাতারকার শেষ বিশ্বকাপ। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ফের দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। আর সেই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসে একাধিক নজির গড়া কিংবা পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগও থাকছে ৩৮ বছরের মেসির সামনে। 

সর্বাধিক বিশ্বকাপ গোল, সবচেয়ে বেশি গোল অবদান, ছয়টি বিশ্বকাপে খেলার নজির থেকে শুরু করে অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা, এবারের বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের অন্যতম ঐতিহাসিক অধ্যায় হয়ে উঠতে পারে। দেখে নেওয়া যাক, ২০২৬ বিশ্বকাপে কোন কোন রেকর্ডের দিকে নজর থাকবে আর্জেন্টাইন অধিনায়কের।

211
১) বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এখনও পর্যন্ত মোট ১৩টি গোল করেছেন। যেখানে বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ডটি জার্মানির মিরোস্লাভ ক্লোজ-এর। ক্লোজের ঝুলিতে রয়েছে ১৬টি বিশ্বকাপ গোলের রেকর্ড। জার্মান তারকার রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন মাত্র ৪টি গোল।

311
২️) পেলের বিশ্বরেকর্ড ভেঙে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড

গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপে মেসির অবদান ২১টি।

এই তালিকায় তিনি কিংবদন্তি পেলে-র সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

আর মাত্র ১টি গোল বা অ্যাসিস্ট করলেই এককভাবে রেকর্ডের মালিক হবেন।

411
৩) বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড

২০০৬ বিশ্বকাপ থেকে খেলছেন। টানা ৬টি বিশ্বকাপ খেলার নজির গড়তে চলেছেন মেসি। ২৬টি ম্যাচ খেলে ইতিমধ্যেই এই রেকর্ড নিজের দখলে রেখেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তিনি যত ম্যাচ খেলবেন, ততই রেকর্ড আরও শক্তিশালী হবে।

511
৪) প্রথম ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপ অংশ নেওয়া

২০০৬ থেকে ২০২৬, টানা ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়তে চলেছেন মেসি। পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডা আর মেক্সিকোর গোলকিপার গুইলারমো ওচোয়া-র পাশাপাশি মেসি ৬টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে চলেছেন।

611
৫) অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মেসি।

২০২৬ সালেও ট্রফি জিততে পারলে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বেন।

711
৬) বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিনটি গোল্ডেন বল জয়ের সুযোগ

২০১৪ ও ২০২২ সালে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি।

২০২৬ সালে আবার জিতলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোনও ফুটবলার তিনটি গোল্ডেন বল জিতবেন।

811
৭) আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতা

সম্প্রতি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছেন মেসি।

বিশ্বকাপে গোল করলে সেই রেকর্ড আরও দীর্ঘায়িত হবে।

911
৮) সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলার নজির

মেসি যদি আর্জেন্টিনাকে আবারও ফাইনালে তুলতে পারেন, তাহলে তিনি ৩টি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডে পৌঁছে যাবেন। এই বিষয়ে তিনি ব্রাজিল কিংবদন্তি কাফু-র রেকর্ড স্পর্শ করবেন। কাফু ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২- টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলে দুবার কাপ জিতেছিলেন।

1011
৯) বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে গোল করার রেকর্ডের হাতছানি

বর্তমানে বিশ্বকাপে ১১টি আলাদা ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। আরও একটি ম্যাচে গোল করলেই এককভাবে নতুন রেকর্ড গড়বেন।

1111
১০) ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে

এই বিশ্বকাপে মেসির বয়স ৩৮-৩৯ বছরের মধ্যে।

তবু অধিনায়ক এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা তিনিই।

তাই বিশ্বকাপ ২০২৬ হতে পারে মেসির ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক অধ্যায়।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories