FIFA World Cup 2026: ফিফা ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্য ঘোষণা করেছে। প্রতিটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে এই টাকা দেওয়া হবে।
এই প্রথমবার ৪৮টি দল ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে। দল বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরস্কারের টাকার অঙ্কও আকাশ ছুঁয়েছে। ফিফা মোট ৬,২৩৮.৪২ কোটি টাকা পুরস্কার হিসেবে দেবে। তবে দলগুলির অন্যান্য খরচ ধরলে মোট পুরস্কার মূল্য ৭,৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
24
চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪১৭.৫০ কোটি টাকা
যে দল বিশ্বকাপ জিতবে অর্থাৎ, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪১৭.৫০ কোটি টাকা (FIFA Prize Money 2026)। গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যা পেয়েছিল, তার থেকে ৭৬ কোটি টাকা বেশি। রানার্স আপ দল পাবে প্রায় ২৮৮ কোটি টাকা। অন্যদিকে, তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দল পাবে যথাক্রমে ২৫৪.৬৭৫ কোটি এবং ২৩৭ কোটি টাকা।
34
ফিফার আয়ও অনেকটা বেড়েছে
শুধু জয়ী দল নয়, কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলির জন্যও থাকছে মোটা অঙ্কের পুরস্কার। এমনকি, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত ৮৭.৫ কোটি টাকা করে পাবে। কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১০৪টি ম্যাচ হবে। ম্যাচ সংখ্যা বাড়ায় ফিফার আয়ও অনেকটা বেড়েছে।
এই বিপুল পরিমাণ টাকা কি খেলোয়াড়রা সরাসরি পাবেন? উত্তর হল, না। ফিফা এই টাকা সরাসরি খেলোয়াড়দের অ্যাকাউন্টে পাঠায় না। টাকাটা দেওয়া হয় প্রতিটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে। তারাই এই টাকা থেকে খেলোয়াড়দের বোনাস, কোচের বেতন, যাতায়াত খরচ এবং দেশের ফুটবলের উন্নয়নে খরচ করে থাকে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.