Messi Red Card Controversy: মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল! হেরে গিয়ে এবার ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া

Published : Jun 20, 2026, 04:10 PM IST
Messi Red Card Controversy: মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল! হেরে গিয়ে এবার ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া

সংক্ষিপ্ত

Messi Red Card Controversy: আলজেরিয়ার অধিনায়ক আইসা মেন্ডিকে পিছন থেকে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক তৎক্ষণাৎ ফাউলের নির্দেশ দেন। কিন্তু আলজেরিয়া ফুটবল ফেডারেশনের প্রশ্ন হচ্ছে, মেসিকে কোনও কার্ড দেখানো হল না? জানা গেছে, রেফারির সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সরকারিভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

Messi Red Card Controversy: বিশ্বকাপে বিতর্ক! নেপথ্যে আলজেরিয়া ম্যাচ (Messi red card controversy)। ৩-০ গোলে আর্জেন্টিনার কাছে নাকানিচোবানি খেয়ে এবার ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া। আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্তে তারা একেবারেই খুশি নয়। তাই এবার সরাসরি ফিফার কাছে নালিশ জানাল আলজেরিয়া (Messi controversial tackle 2026 World Cup)। 

প্রসঙ্গত, আলজেরিয়ার অধিনায়ক আইসা মেন্ডিকে পিছন থেকে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক তৎক্ষণাৎ ফাউলের নির্দেশ দেন। কিন্তু আলজেরিয়া ফুটবল ফেডারেশনের প্রশ্ন হচ্ছে, মেসিকে কোনও কার্ড দেখানো হল না? জানা গেছে, রেফারির সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সরকারিভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল?

তাদের বক্তব্য, ঐ ফাউলের জন্য মেসিকে অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল রেফারির। এমনকি, চাইলে লাল কার্ডও দেখাতে পারতেন বলে দাবি করছে আলজেরিয়া। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যেও দ্বিমত রয়েছে। তাই আলজেরিয়া শিবিরও মনে করছে, রেফারি সঠিক এবং নিরপেক্ষ সিদ্ধান্ত নিলে হ্যাটট্রিক করতে পারতেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পোল্যান্ডের রেফারির বিরুদ্ধে ফিফার নিজস্ব রেফারিং কমিশনকে চিঠি দিয়েছে আলজেরিয়া। জানা যাচ্ছে, আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের এক কর্তার কথায়, ‘‘আমাদের অভিযোগ মূলত মেসির ফাউল নিয়ে। যেখানে মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। নিশ্চিতভাবেই আর্জেন্টিনা অত্যন্ত ভালো দল। কিন্তু আমাদের মনে হয়েছে, কয়েকটা ক্ষেত্রে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। বেশ কিছু বিষয় চুপ করে মেনে নেওয়া যায় না। অন্তত তিনটি ক্ষেত্রে রেফারির কঠোর হওয়া উচিত ছিল সেই ম্যাচে। তবে সেটা কড়া হয়নি এবং একটা ক্ষেত্রেও VAR প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি!’’ 

হেরে গিয়ে এবার ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া

পাশাপাশি সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে, আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে গুঁতো মারেন আলজেরিয়া ফুটবলার ইব্রাহিম মাজ়াকে। এক্ষেত্রেও রেফারি মার্সিনিয়া সঠিক সিদ্ধান্ত নেননি বলে অভিযোগ করছে আলজেরিয়া।

রিপ্লে-তে দেখা গেছে, মান্ডির ডান পায়ের কাফ মাসল এবং আখিলিস টেন্ডনের মাঝে পা চালিয়েছেন মেসি। তাঁর বুটের স্টাড পুরো উপরের দিকে ছিল। ফুটবলের নিয়মানুযায়ী, কোনও ট্যাকলের ক্ষেত্রে বুটের স্টাড দেখা গেলেই হলুদ কার্ড দেখাতে হয় রেফারিদের। 

এবার যেহেতু এই কার্ড দেখানো হয়নি, তাই ফিফার কাছে নালিশ জানিয়েছেন ফেডারেশন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Matías Galarza Fastest Goal: বিশ্বকাপের দ্রুততম গোল! মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে নয়া ইতিহাস লিখলেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা
FIFA World Cup 2026: বিশ্বকাপ থেকে শুরুতেই বিদায় নিল যারা, নক আউট উঠে গেল যে দেশগুলি