Messi vs Ronaldo: একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল

Published : Jun 28, 2026, 03:20 PM IST
Messi vs Ronaldo: একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল

সংক্ষিপ্ত

Messi vs Ronaldo: প্রসঙ্গত, গ্রুপ জে থেকে জয়ের হ্যাটট্রিক করে এবং টপার হয়ে আগেই নক-আউট পাকা হয়ে গেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রাউন্ড অফ ৩২-তে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতলে, কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া বনাম ইজিপ্ট ম্যাচের বিজয়ী দলের সঙ্গে।

Messi vs Ronaldo: বিশ্বকাপের মঞ্চে আপাতত আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই (Messi vs Ronaldo debate)। যদি হয়, তাহলে সেটা ফাইনালে হতে পারে। চলতি ফুটবল বিশ্বকাপে, কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি হওয়ার তাও একটা সম্ভাবনা ছিল। কিন্তু পর্তুগাল গ্রুপের শেষ ম্যাচে ড্র করার ফলে, সূচি বদলে গেল অনেকটাই। কার্যত, অন্য রুটে চলে গেল পর্তুগাল (Messi vs Ronaldo)। 

একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব!

প্রসঙ্গত, গ্রুপ জে থেকে জয়ের হ্যাটট্রিক করে এবং টপার হয়ে আগেই নক-আউট পাকা হয়ে গেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রাউন্ড অফ ৩২-তে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতলে, কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া বনাম ইজিপ্ট ম্যাচের বিজয়ী দলের সঙ্গে।

যদি গ্রুপ কে-র শীর্ষে থাকত পর্তুগাল, তাহলে সূচির একইদিকে থাকত পর্তুগাল। সেক্ষেত্রে আবার রাউন্ড অফ ৩২-তে তাদের সামনে পড়ত ঘানা। এবার সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে সুইজ়ারল্যান্ড বনাম তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে ম্যাচে যারা জিতত, সেই দলের বিরুদ্ধে নামতে হত পর্তুগালকে। 

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল

তারপর আর্জেন্টিনা এবং পর্তুগাল নিজেদের শেষ ষোলোর ম্যাচ জিতে নিলে, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন মেসি বনাম রোনাল্ডো। তবে সেটা হচ্ছে না। কারণ, পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচ ড্র হওয়ার ফলে, তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ কে-র টপার হিসেবে নক-আউটে চলে গেছে কলম্বিয়া। অন্যদিকে, তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ কে-র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল পর্তুগাল।

ফলে, পরের রাউন্ডে পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে, স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডোদের। পর্তুগাল এবং আর্জেন্টিনা যদি নিজেদের সব ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারে, তাহলে একমাত্র প্রথমবারের জন্য বিশ্বকাপের মঞ্চে মেসি বনাম রোনাল্ডো সাক্ষাৎ সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Messi Records: বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল, সঙ্গে আরও এক বড় ঐতিহাসিক কীর্তি মেসির
World Cup 2026: রাউন্ড অফ ৩২-এ সবচেয়ে নজরকাড়া ৬টি ম্যাচ, কেড়ে নেবে রাতের ঘুম