Mexico vs England: ঝড়ের ভয়ে এগিয়ে আসছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ? সময় বদল নিয়ে FIFA-র আলোচনা

Published : Jul 04, 2026, 05:39 PM IST
World Cup Round of 16 Schedule

সংক্ষিপ্ত

Mexico vs England: এই ম্যাচটি রবিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (সোমবার গ্রিনিচ মিন টাইম ০০:০০) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে যাতে কোনও সমস্যা না হয়, সেইজন্য দুপুর ১২টায় (গ্রিনিচ মিন টাইম ১৮:০০) খেলা শুরু হতে পারে।

Mexico vs England: ঝড়ের আশঙ্কায় সময় বদল? এগিয়ে আসতে পারে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ (Mexico vs England live score)। এমনটাই শোনা যাচ্ছে। চলতি ফুটবল বিশ্বকাপে, রাউন্ড অফ ১৬-এর ম্যাচে আয়োজক দেশ মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। আগামী ৬ জুলাই তথা ভারতীয় সময় সোমবার, ভোর ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে। এই খেলায় মুখোমুখি হবে মেক্সিকো বনাম ইংল্যান্ড। তবে একটি রিপোর্ট অনুযায়ী, মেক্সিকো সিটিতে ঝড়ের আশঙ্কার জেরে এই ম্যাচের সময় এগিয়ে আনা হতে পারে। এই নিয়ে ফিফা এখন আলোচনা চালাচ্ছে (Mexico vs England team news)।

এই ম্যাচটি রবিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (সোমবার গ্রিনিচ মিন টাইম ০০:০০) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে যাতে কোনও সমস্যা না হয়, সেইজন্য দুপুর ১২টায় (গ্রিনিচ মিন টাইম ১৮:০০) খেলা শুরু হতে পারে।

ঝড়ের ভয়ে এগিয়ে আসছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ?

সেই রিপোর্টে আরও বলা হয়েছে যে, FIFA এবং সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা চলছে। যদিও এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের সময় খারাপ আবহাওয়ার জন্য বেশ কয়েকটি ম্যাচ লম্বা সময়ের জন্য বন্ধ রাখতে হয়। FIFA এবার সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চাইছে। এমনকি, চলতি টুর্নামেন্টে ইকুয়েডরের বিরুদ্ধে মেক্সিকোর ম্যাচটিও বৃষ্টি এবং বজ্রপাতের কারণে দেরিতে শুরু হয়। ফ্রান্সের একটি ম্যাচও অনেকক্ষণ বন্ধ ছিল। 

ম্যাচের সময় এগিয়ে এলে ইংল্যান্ডের সমর্থকদের পরিকল্পনাতেও বদল আসবে। কারণ, আগের সময় অনুযায়ী সোমবার ভোর পর্যন্ত পাব খোলা রাখার জন্য বিশেষ লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছিল।

সময় বদল নিয়ে FIFA-র আলোচনা

রাউন্ড অফ সিস্কটিনের ম্যাচেকঙ্গোর বিরুদ্ধে ২-১ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতে ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করে দলকে রক্ষা করেন। এই দুই গোলের সুবাদে টুর্নামেন্টে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল পাঁচ এবং তিনি গোল্ডেন বুটের দৌড়েও চলে এসেছেন এই মুহূর্তে। অন্যদিকে, মেক্সিকো নিজেদের ঘরের মাঠে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর, তারা ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-তে জায়গা পাকা করেছে।

ইংল্যান্ডের জন্য এই স্টেডিয়ামটি এমনিতেই অন্য বার্তা বহন করছে। গত ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কুখ্যাত কোয়ার্টার ফাইনালের স্মৃতিও ফিরিয়ে আনছে। সেই খেলায় তারা আর্জেন্টিনার বিরুদ্ধে পরাজিত হয়। এবার কোয়ার্টার ফাইনালে উঠতে হলে টুচেলের দলকে শুধু আয়োজক দেশকেই নয়, ফুটবলের অন্যতম কঠিন এই স্টেডিয়ামের চ্যালেঞ্জও পার করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG T20: ভারতীয় দলে এবার বড় টুইস্ট! বাদ পড়তে পারেন তারকা, অভিষেক হবে ১৫ বছরের বৈভবের?
Messi To Vozinha: ম্যাচ শেষে জড়িয়ে ধরে তাকে কী বললেন মেসি! আবেগ তাড়িত হয়ে কী বললেন ভোজিনহা