Mitchell Starc Creates World Record: বাঁ হাতের বাইশ গজে এভারেস্টে চড়লেন মিচেল স্টার্ক, অজি পেসার গড়লেন নয়া রেকর্ড

Published : Aug 13, 2026, 01:02 PM IST
Mitchell Starc vs Jasprit Bumrah

সংক্ষিপ্ত

Mitchell Starc Creates World Record: টেস্ট ক্রিকেটে বড় নজির গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শাদমান ইসলামের উইকেট নিতেই বাঁ হাতি বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারী হওয়ার রেকর্ড গড়লেন এই অজি পেসার।

Mitchell Starc Creates World Record: টেস্ট ক্রিকেটে বড় নজির গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেনার শাদমান ইসলামের উইকেট নিতেই স্টার্ক গড়লেন বড় নজির। বাঁ হাতি বোলার হিসেবে টেস্টে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারী হওয়ার রেকর্ড গড়লেন এই অজি পেসার। স্টার্ক ভাঙলেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরথা (৪৩৩টি)-র রেকর্ড। ১০৬তম টেস্ট খেলতে নেমে স্টার্ক এই রেকর্ড গড়লেন (গড় ২৬.৫০)। অন্যদিকে, ৯৩টি টেস্ট খেলে ২৮.০৭ বোলিং গড়ে হেরাথ ৪৩৩টি উইকেট নেন।

স্টার্কের নজির

বাঁ হাতি বোলার হিসেবে ৪০০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির আছে স্টার্ক, হেরাথ ও পাকিস্তানের ওয়াসিম আক্রাম (১০৪টি টেস্টে ৪১৪টি উইকেট)-এর। বাঁ হাতি বোলার হিসেবে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়ার তালিকায় চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে ড্যানিয়েল ভিত্তোরি (১১৩টি টেস্টে ৩৬২টি উইকেট) ও চামিন্ডা ভাস (১১১টি টেস্টে ৩৬৫টি উইকেট।)।

অবিশ্বাস্য কেরিয়ার

২০১১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া বাঁ-হাতি পেসার স্টার্ক তাঁর দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে অজি পেস আক্রমণের মূল স্তম্ভ হয়ে উঠেছেন। গতি, সুইং এবং বিশেষ করে দিন-রাতের টেস্টে লাল ও গোলাপি বলে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সবসময়ই আতঙ্কের নাম। ১০৫টিরও বেশি টেস্ট খেলে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৫৮ রানে ৭ উইকেট। ২০২৫ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কেবল টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দেন স্টার্ক। সম্প্রতি ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজে ৩১টি উইকেট তুলে নিয়ে 'প্লেয়ার অব দ্য সিরিজ' নির্বাচিত হন তিনি।

কী বলছেন বিশেষজ্ঞরা

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, স্টার্কের এই বিশ্বরেকর্ড দীর্ঘদিন অমলিন থাকবে। বর্তমান সক্রিয় বোলারদের মধ্যে তাঁর এই রেকর্ডের ধারেকাছেও কেউ নেই। এই অর্জনের মাধ্যমে লাল বলের ক্রিকেটের ইতিহাসে নিজেকে অন্যতম সেরা বাঁ-হাতি বোলার হিসেবে চিরস্থায়ী করে রাখলেন এই অজি স্পিডস্টার।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla Khabar Live: Mitchell Starc Creates World Record - বাঁ হাতের বাইশ গজে এভারেস্টে চড়লেন মিচেল স্টার্ক, অজি পেসার গড়লেন নয়া রেকর্ড
East Bengal FC: প্রত্যাবর্তনের রং লাল-হলুদ, ভারতীয় ফুটবলকে গর্বিত করল ইস্টবেঙ্গল