Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে

Published : Sep 15, 2026, 12:59 PM IST
mohsin naqvi indian womens asia cup

সংক্ষিপ্ত

Mohsin Naqvi: এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান বিতর্ক যেন কিছুতেই থামছে না। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে। কিন্তু হরমনপ্রীত কৌররা ট্রফি হাতে তোলার সময় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

Mohsin Naqvi:এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান বিতর্ক যেন কিছুতেই থামছে না। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে। কিন্তু হরমনপ্রীত কৌররা ট্রফি হাতে তোলার সময় তৈরি হয়েছে নতুন বিতর্ক। পুরুষ দলের পর এবার মহিলা দলও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। আর ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই সিদ্ধান্ত নকভিকে জানানো হয়েছিল আগেই। প্রসঙ্গত, কলম্বোর ফাইনাল শেষে গ্যালারিতে ট্রফি চোর স্লোগান তুলে বিদ্রুপ করা হয় নকভিকে।

নকভির প্রতিক্রিয়া কী ছিল

কিন্তু ভারতের সিদ্ধান্তের কথা শুনে নকভির প্রতিক্রিয়া কী ছিল? এবার সেই বিষয়েই মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। ফাইনালের পর পুরো পরিস্থিতি সামলানোর জন্য মাঠে ছিলেন রাজীব শুক্লা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেশে ফেরার পর এক সংবাদসংস্থা-কে রাজীব জানান, নকভিকে ভারতের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল।

দেখুন নকভির থেকে কীভাবে ট্রফি নিতে অস্বীকার করেন ভারতীয় মহিলারা

কী বললেন রাজীব শুক্লা

রাজীব শুক্লার কথায়, "আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওঁর (নকভি) হাত থেকে কিছুতেই ট্রফি নেব না। এটা আমাদের সম্মিলিত এবং সুচিন্তিত সিদ্ধান্ত ছিল। আমরা ওঁকে পুরো বিষয়টা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম।" রাজীবের দাবি, ভারতের সিদ্ধান্ত শুনে নকভি কোনও প্রতিবাদ করেননি। তাঁর প্রতিক্রিয়া দেখে বরং মনে হয়েছিল, এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি হয়তো আগে থেকেই ধারণা করেছিলেন। এরপরও ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়াননি নকভি। শেষ পর্যন্ত অন্যদের পুরস্কার দেওয়ার পর মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তিনি।

ট্রফি দেওয়ার জন্য দুটি বিকল্প প্রস্তাব

পরিস্থিতি সামলাতে নকভিকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। প্রথম প্রস্তাব ছিল, নকভির বদলে ACC-র সহ-সভাপতি খালিদ আল জ়ারুনি ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেবেন। দ্বিতীয় প্রস্তাব ছিল, বিজয়ী দলের অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের হাতেই ট্রফি তুলে দেওয়া হবে। তবে সাইকিয়ার দাবি, এই দুই প্রস্তাবের কোনওটিই নকভি গ্রহণ করেননি। ফলে ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয় ভারতীয় দলকে।

কেন ট্রফি নিল না ভারত?

ভারতের এই সিদ্ধান্তের পিছনে দেশের মানুষের আবেগ এবং সীমান্তের পরিস্থিতির কথা তুলে ধরেছে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া বলেন, দেশের একটা বড় অংশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিরোধিতা করেন। তা সত্ত্বেও ভারত খেলেছে। কিন্তু পাকিস্তানের প্রতিনিধিত্বকারী কোনও ব্যক্তির হাত থেকে ট্রফি নেওয়া হবে না,এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তাঁর কথায়, "দেশের মানুষের সম্মান আমাদের কাছে সবার আগে।"সাইকিয়া আরও জানান, এক বছর আগে ভারতীয় পুরুষ দলও একইভাবে ট্রফি গ্রহণ করেনি। সেই ট্রফিও এখনও বিসিসিআইয়ের হাতে পৌঁছয়নি বলে দাবি তাঁর। সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিসিসিআই সচিব বলেন, দেশবাসী সবকিছুই জানেন। ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের মানুষ এবং ভারত সরকারের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলেই তাঁর বার্তা।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
IND vs PAK: পঞ্জাবের মাটিতে ভারত-পাকিস্তান মহারণ, ১ নভেম্বর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী