Mohun Bagan Super Giant: পাহাড়-বৃষ্টিও বাধা হল না, আইএসএল-এর শীর্ষে মোহনবাগান

Published : Apr 20, 2026, 01:03 AM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Mohun Bagan Super Giant vs NorthEast United FC: আইএসএল-এ (Indian Super League 2026) গত কয়েক মরসুম ধরে প্রায় অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের আইএসএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার অ্যাওয়ে ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

DID YOU KNOW ?
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ
বৃষ্টির জন্য ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘটনা খুব বেশি দেখা যায় না। তবে রবিবার ঠিক সেটাই হল।

Indian Super League 2026: একে অ্যাওয়ে ম্যাচ, তাও সেটা পাহাড়ে। তার উপর প্রচণ্ড বৃষ্টিতে আধ ঘণ্টারও বেশি সময় বন্ধ ম্যাচ। প্রথমার্ধের বিরতির পর ফের ম্যাচ শুরু হতে দীর্ঘ সময় লাগল। এই সব বাধা, ফুটবলারদের মনসংযোগ নষ্ট হওয়া, চোট পাওয়ার আশঙ্কা, কোনও কিছুই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে বাধা হল না। নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে (NorthEast United FC) ১-০ হারিয়ে চলতি আইএসএল-এ নয় ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের পঞ্চম মিনিটে একমাত্র গোল করেন রবসন (Robson Azevedo da Silva)। এদিন ঘরের মাঠে হেরে যাওয়ার ফলে নয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বাদশ স্থানে থাকল নর্থইস্ট ইউনাইটেড।

প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে জয়

এবারের আইএসএল-এ নর্থইস্ট ইউনাইটেড এফসি দল তেমন শক্তিশালী নয়। ফলে রবিবারের ম্যাচে প্রতিপক্ষের চেয়েও আবহাওয়া এবং মাঠ মোহনবাগান সুপার জায়ান্টের কাছে বড় বাধা ছিল। এদিন প্রথমার্ধের খেলা ভালোভাবেই শেষ হয়। কিন্তু বিরতির পরেই শুরু হয় সমস্যা। প্রবল বৃষ্টিতে মাঠে জল জমে যায়। তার সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। এই পরিস্থিতিতে খেলা শুরু করা সম্ভব হচ্ছিল না। রেফারি ও সহকারী রেফারিরা মাঠে নামলেও, ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন। ফুটবলাররাও ড্রেসিংরুমে ফিরে যান। দু'দলের কোচের সঙ্গে কথা বলেন রেফারি। সিদ্ধান্ত নেওয়া হয়, আধ ঘণ্টা অপেক্ষা করা হবে। তারপর মাঠ খেলার উপযুক্ত হলে শুরু হবে খেলা। সেই অনুযায়ী দীর্ঘ বিরতির পর খেলা শুরু হয়। আর কোনও সমস্যা হয়নি। ভালোভাবেই শেষ হয় ম্যাচ।

লড়াই করে জয় মোহনবাগানের

সীমিত শক্তি নিয়েও ঘরের মাঠে এই ম্যাচে লড়াই করে নর্থইস্ট ইউনাইটেড। তারা দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল। তবে সবুজ-মেরুন গোলকিপার বিশাল কাইথ (Vishal Kaith) দলের পতন রোধ করেন। ফলে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান।
৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

PBKS vs LSG: প্রিয়াংশ-কনোলির দাপটে ষষ্ঠ ম্যাচেও অপরাজিত, আইপিএল-এর শীর্ষেই পাঞ্জাব
Priyansh Arya: ৩৭ বলে ৯৩! আইপিএল-এ 'আর্য সভ্যতা'-র নায়ক পাঞ্জাবের প্রিয়াংশ