
Mohun Bagan Transfer Update: আসন্ন মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিল মোহনবাগান। টিম টিম ম্যানেজমেন্টের লক্ষ্য এবার ট্রফি জয় (mohun bagan transfer window)। আগের দু-বছর সেরার শিরোপা জেতে বাগান শিবির। শুধু গত মরশুমেই ট্রফি আসেনি। কিন্তু আসন্ন মরশুমে ভালো দল গঠনের লক্ষ্যে এবার মাঠে নেমে পড়েছেন বাগান কর্তারা (mohun bagan transfer update)।
আর সেই পদক্ষেপেই এবার পালে লাগল হাওয়া। সবুজ মেরুনে সই করলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রাহুল ভেকে। দলের রক্ষণভাগকে শক্তিশালী করার কথা মাথায় রেখেই রাহুল ভেকের সঙ্গে এক বছরের চুক্তি সেরে নিল মোহনবাগান। একদিকে যেমন তাঁর অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে, তিনি এর আগেও কলকাতায় খেলে গেছেন। মূলত সেন্টার-ব্যাক পজিশনেই খেলেন এই ৩৫ বছর বয়সী ফুটবলারটি। তবে রাইট ব্যাকেও খেলতে পারেন।
ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে ৫০ টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন। পাশাপাশি দেশের হয়ে অধিনায়কত্বও করেছেন রাহুল। আইএসএলে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন এবং সেট পিস থেকে করেছেন একাধিক গোল। আছে তাঁর।
মোহনবাগানে সই করে রাহুল ভেকে জানালেন, “যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলা অনেকটা স্বপ্নের মতো। দেশের অন্যতম সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলেন। তাই জানি যে, মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা এবং নিজের দক্ষতা দিয়ে সবুজ মেরুন ব্রিগেডকে সাহায্য করার জন্য আমি পুরোপুরি তৈরি আছি। কোচ আমাকে সুযোগ দিলে, নিজের সেরাটা উজাড় করে দেবো।"
এই ডিফেন্ডারের কথায়, “মোহনবাগান যে কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামে, সেটা আমি খুব ভালোভাবেই জানি। এবারও তাই দেশের সেরা দল হতে চলেছে সবুজ মেরুন। ভারতের জার্সিতে এবং বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ আমি খেলেছি এবং ট্রফি জিতেছি। আর এবার আমার লক্ষ্য হল, মোহনবাগান জার্সিতে ডার্বি জয় এবং চ্যাম্পিয়ন হওয়া। শুধু আইএসএল নয়, সব ট্রফি জিততে চাই।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।