Mohun Bagan vs Mohammedan SC: মহামেডানকে গোলের মালা! যুবভারতীতে ৫-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন ব্রিগেডের

Published : Feb 28, 2026, 09:25 PM IST
Mohun Bagan vs Mohammedan SC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Mohammedan SC: আইএসএল-এর মেগা লড়াইতে বাজিমাত করল মোহনবাগান। মহামেডানকে ৫-১ গোলে হারিয়ে দুরন্ত জয় সবুজ মেরুন ব্রিগেডের। 

Mohun Bagan vs Mohammedan SC: ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল রীতিমতো জমজমাট। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং (mohun bagan vs mohammedan sc live)। 

সেই ম্যাচেই ৫-১ গোলে জয় ছিনিয়ে নিল মোহনবাগান (mohun bagan vs mohammedan sc today)। শনিবার, শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। সবাইকে অবাক করে দিয়ে খেলার ১২ মিনিটে, মহামেডানকে এগিয়ে দেন লালথানকিমা। 

মহামেডানকে গোলের মালা পরাল মোহনবাগান

কিন্তু বিপক্ষে থাকা দলটার নাম যে মোহনবাগান। যারা যে কোনও মুহূর্তে লড়াইতে ফিরে আসতে সক্ষম। আর সেই সূত্রেই পাল্টা চাপ বাড়াতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। ডিফেন্স থেকে মাঝমাঠ এবং আক্রমণভাগ, সবদিক দিয়েই বাজিমাত করল তারা। 

শুধু তাই নয়, উইং দিয়েও মোহনবাগান একাধিক আক্রমণ তুলে আনতে শুরু করে। সেই সুবাদেই খেলার ২২ মিনিটে, দুরন্ত গোল করে মোহনবাগানের হয়ে সমতা ফিরিয়ে আনেন রবসন। তবে সেখানেই শেষ নয়। আবার ম্যাচের ২৭ মিনিটে, গোল করেন সেই রবসন রবিনহো। অর্থাৎ, প্রথমার্ধেই জোড়া গোল তাঁর। খেলার ফলাফল তখন ২-১। 

যুবভারতীতে সবুজ মেরুন ঝড়

তারপর জ্বলে উঠলেন জেমি ম্যাকলারেন। ম্যাচের ৩৫ মিনিটে, তাঁর গোলেই ব্যবধান আরও বাড়ায় সবুজ মেরুন ব্রিগেড। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ৩-১ ফলাফল নিয়ে। এরপর দ্বিতীয়ার্ধে শুরু হতেই যেন আরও ভয়ানক হয়ে ওঠে মোহনবাগান। ম্যাচের ৬২ মিনিটে, মনবীর হেড করে অনবদ্য একটি গোল করেন।

কিন্তু তখনও থামেনি পালতলা নৌকা। খেলার ৭০ মিনিটে, টপ বক্সের বাইরে থেকে দূরপাল্লার বিধ্বংসী শটে বিশ্বমানের গোল করে সবুজ মেরুনকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের ফলাফল তখন ৫-১।  তবে মহামেডান গোলকিপার শুভজিৎ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে এবং মোহনবাগান মিস না করলে, সাদাকালো শিবিরের বিপদ আরও বাড়ত। 

তবে এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ৫-১ গোলে দুরন্ত জয় মোহনবাগানের। কার্যত, সবুজ মেরুন ঝড়, মহামেডান বধ এবং গোলের মালা পরিয়ে সাদাকালো ব্রিগেডকে বাড়ি পাঠাল সের্জিও লোবেরার ছেলেরা। সেইসঙ্গে, জয়ের হ্যাটট্রিক। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

US-Israel Attacks Iran: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, কোন পথে ফিরবেন ক্রিকেটাররা?
Babar Azam Dropped: বাবর আজম, সলমনদের বাদ দিয়েই ডু অর ডাই ম্যাচে নামল পাকিস্তান