Mohun Bagan vs East Bengal: ঐতিহাসিক কলকাতা ডার্বি। ঐতিহ্যের বড় ম্যাচ। নিঃসন্দেহে কলকাতা ফুটবলের মহারণ! রবিবার, বাঙালির প্রিয় কলকাতা ডার্বি। অর্থাৎ, আবেগের বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সন্ধ্যায় মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।

Mohun Bagan vs East Bengal: ঐতিহাসিক কলকাতা ডার্বি। ঐতিহ্যের বড় ম্যাচ। নিঃসন্দেহে কলকাতা ফুটবলের মহারণ! রবিবার, বাঙালির প্রিয় কলকাতা ডার্বি। অর্থাৎ, আবেগের বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সন্ধ্যায় মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)।

শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান। তবে পাল্টা আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গলও। খেলার ১০ মিনিটে, ডেভিডের শট প্রতিহত হয়। তবে ম্যাচের ১৪ মিনিটে, টম অ্যালড্রেডের শট বাইরে চলে যায়। অপরদিকে, ইস্টবেঙ্গল মিডফিল্ডার মহম্মদ রশিদ এবং সন্দীপ মান্ডি বেশ ভালো খেলেন। রশিদের তরফে বেশকিছু বুদ্ধিদীপ্ত পাসও দেখা গেল এই ম্যাচে। দানি রামিরেজের শটও বাঁক খেয়ে বাইরে চলে যায়। তবে খেলার ৩০ মিনিটে, অনিরুদ্ধ থাপা সহজ সুযোগ নষ্ট না করলে গোল পেয়ে যেতে পারত মোহনবাগান।

তার কিছুক্ষণ পরেই ইস্টবেঙ্গলের হয়ে জয় গুপ্তা প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু সতর্ক ছিল সবুজ মেরুন ডিফেন্স। এরপরেও সুযোগ আসে লাল হলুদের সামনে। কিন্তু গোল হয়নি। অন্যদিকে, নিঃসন্দেহে ভিশাল কেইথের প্রশংসা করতেই হবে। অনবদ্য সেভ করলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধেও বেশ আকর্ষণীয় ফুটবল দেখা গেল। মোহনবাগান কোচ দুটি পরিবর্তনও করেন।

দ্রাজিচের জায়গায় আসেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং-এর পরিবর্তে মাঠে নামেন সামীর জেলকোভিচ। ম্যাচের ৬৫ মিনিটে, লিস্টন কোলাসোর ফ্রিকিক সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার। কিন্তু ৬৭ মিনিটে, গোলের দরজা খোলে সবুজ মেরুন ব্রিগেড। জেমি ম্যাকলারেনের গোলে লিড নেয় মোহনবাগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।