Mohun Bagan vs Odisha FC: মোহনবাগানের লক্ষ্য তিন পয়েন্ট, যুবভারতীতে ওড়িশা ম্যাচে সবুজ মেরুন জনতার জন্য বিনামূল্যে টিকিট

Published : Mar 06, 2026, 11:05 AM IST
Mohun Bagan vs Odisha FC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Odisha FC: পরপর তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার তাদের সামনে ওড়িশা। এই ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। 

Mohun Bagan vs Odisha FC: চতুর্থ জয়ের লক্ষ্যে মোহনবাগান। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ওড়িশা এফসি (mohun bagan vs odisha fc news today)। পরপর তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার তাদের সামনে ওড়িশা। 

যদিও চলতি আইএসএলে যথেষ্ট নড়বড়ে জায়গায় রয়েছে ওড়িশা এফসি। তবুও তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান হেড কোচ সের্জিও লোবেরা। প্রসঙ্গত, একটা সময় এই ওড়িশারই কোচ ছিলেন তিনি। তবে এখন প্রতিপক্ষ। তাই আর কোনও আবেগ দেখাতে চাইছেন না (Mohun Bagan vs Odisha FC)। 

যুবভারতীতে মোহনবাগান-ওড়িশা ম্যাচ

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানালেন, “যে কোনও দলেই ভারতীয় ফুটবলারদের সঙ্গে ভালোমানের বিদেশি ফুটবলার থাকলে সেই দলের শক্তি অনেকটাই বেড়ে যায়। তবে কোনও দল বিদেশি কম আছে বলে তারা দুর্বল দল, সেটা ভাবলে একেবারেই চলবে না। ওড়িশায় ভালোমানের ফুটবলার রয়েছে। আমি যখন ঐ দলের কোচ ছিলাম তখন দেখেছি যে, তারা বিদেশিদের রীতিমতো সঙ্গে পাল্লা দিয়ে খেলছে। সেভিয়ার গামা, ইসাক ভানলালরুয়াতফেলা, রাহুল কেপি এবং রহিম আলিরা রয়েছে ওড়িশা দোলে। তাই আমাদের লড়াই খুব একটা সহজ নয়।"

বিনামূল্যে টিকিটের ব্যবস্থা

লোবেরার কথায়, “গত দুটি মরশুম ওড়িশার কোচ হিসেবে বেশ ভালো সময় কাটিয়েছি। অনেক অনেক ভালো মুহূর্তের সাক্ষী থেকেছি। তাই নিঃসন্দেহে এই ম্যাচটি আমার কাছে বিশেষ অনুভূতির। তবে এখন আর ওদের কোচ নেই। এই মুহূর্তে আমি পুরোদস্তুর মোহনবাগানের দায়িত্বে আছি। তাই পেশাদার কোচ হিসেবে আবেগকে সরিয়ে রেখে মাঠে নামব। চিকিৎসক এবং ফিজিওর সঙ্গে কথা বলে আমরা রবসনের বিষয়ে জানার চেষ্টা করছি। তারপর ম্যাচের আগে ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

অন্যদিকে, এই ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। সেইসঙ্গে, ওড়িশা ম্যাচে সবুজ মেরুন জনতার জন্য থাকছে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson T20 World Cup 2026: মাঠে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং এবং গ্যালারিতে চারুর চিৎকার! একেই বলে কেমিস্ট্রি
Today’s News in Bengali Live: Gold Rate - বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট