Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants: আইপিএল-এ (IPL 2026) ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আরসিবি-র প্রথম একাদশে নেই বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ইমপ্যাক্ট-সাব হিসেবে দলে রাখা হয়েছে।
KNOW
Virat Kohli: আইপিএল-এ (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants) ইমপ্যাক্ট-সাব বিরাট কোহলি। রবিবার মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় গোড়ালিতে চোট পান বিরাট। এই চোটের কারণে সেই ম্যাচে তাঁর পক্ষে ফিল্ডিং করা সম্ভব হয়নি। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে এই তারকা খেলবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ম্যাচের আগে অনুশীলন করেন বিরাট। তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়। তবে আরসিবি ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বিরাটের চোট যাতে বেড়ে না যায়, তা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁকে ইমপ্যাক্ট-সাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু ব্যাটিং করবেন এই তারকা।
দলে ফিরেছেন হ্যাজেলউড
দীর্ঘ লিগে অনেক খেলোয়াড়ই চোট পান। বিরাটের চোট গুরুতর নয়। ফলে তাঁর পক্ষে খেলতে সমস্যা হচ্ছে না। এই ম্যাচে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (Australia) এই পেসারকে খেলানো হয়নি। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সামনে অসহায় হয়ে পড়েছিলেন হ্যাজেলউড। পরের ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। তবে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেই উইকেট পেয়েছেন হ্যাজেলউড।
প্রথমবার ইমপ্যাক্ট-সব বিরাট
২০২৪ সালে প্রথমবার আইপিএল-এ ইমপ্যাক্ট-সব নিয়ম চালু হয়। সেই সময় এই নিয়ম নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন বিরাট। তিনি বলেছিলেন, এর ফলে ব্যাট ও বলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যে দল ব্যাটিং করছে তারা বাড়তি সুবিধা পেতে পারে। এতদিন ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলেননি এই তারকা। বুধবারই প্রথমবার ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলছেন বিরাট। তিনি ব্যাটিং করতে নামলে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোর চেষ্টা করবেন। লখনউয়ের বিরুদ্ধে জয় পেলেই লিগ টেবলের শীর্ষে পৌঁছে যেতে পারে আরসিবি। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন বিরাটরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


