Narendra Modi: '২০৩৬ অলিম্পিক্সের লক্ষ্যে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ,' বার্তা প্রধানমন্ত্রীর

Published : Aug 15, 2026, 12:54 PM IST
Prime Minister Narendra Modi

সংক্ষিপ্ত

India Independence Day 2026: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন সকালে লালকেল্লায় (Red Fort) ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি অন্য অনেক ক্ষেত্রের পাশাপাশি খেলাতেও উন্নতির লক্ষ্যে কাজ করার কথা জানান। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স (2036 Olympics) আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে ফের জানান তিনি।

DID YOU KNOW ?
২০৩০ কমনওয়েলথ গেমস
২০১০ সালে ভারতে প্রথমবার কমনোয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। ২০৩০ সালে ফের ভারতে হতে চলেছে কমনওয়েলথ গেমস।

2036 Olympics: ২০৩৬ সালের অলিম্পিক্সে ভারত যাতে সাফল্য পায়, তার জন্য বিশেষ লক্ষ্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। শনিবার লালকেল্লায় (Red Fort) স্বাধীনতা দিবসের (Independence Day 2026) ভাষণে তিনি জানান, ২০৩৬ অলিম্পিক্সে অন্তত ৭৫ শতাংশ ইভেন্টে যোগ দেওয়ার লক্ষ্যে এগোবে ভারত। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এখন অলিম্পিক্সে প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে প্রায় ৩৫০টি ইভেন্ট রয়েছে। কিন্তু যোগ্যতা অর্জন করতে না পারায় ভারত এখনও এর প্রায় দুই-তৃতীয়াংশ ইভেন্টে যোগ দিতে পারে না। তাঁর কথায়, '২০৩৬ সালে আমাদের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে যোগ দেওয়া উচিত।'

অলিম্পিক্সের লক্ষ্যে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ

২০৩৬ অলিম্পিক্সের লক্ষ্য পূরণে দেশজুড়ে নতুন প্রতিভা খোঁজার কর্মসূচির কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাঁচ থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা চিহ্নিত করে তাঁদের বিশেষ প্রশিক্ষণ, উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও সম্ভাবনাময় প্রতিভাদের খুঁজে বের করে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।

২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে ভারত

এদিন ভারতের ক্রীড়া পরিকাঠামোর উন্নতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, টিওপিএস (TOPS), খেলো ইন্ডিয়া গেমস (Khelo India Games), ইউনিভার্সিটি গেমস (University Games), বিচ গেমস (Beach Games), উইন্টার গেমস (Winter Games), স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস নিউট্রিশনের মতো উদ্যোগে ভারত দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের অন্যতম শক্তিশালী দাবিদার হয়ে উঠেছে দেশ। এর পাশাপাশি ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণায় স্পষ্ট, শুধু অলিম্পিক্স আয়োজন নয়, বেশি সংখ্যক ক্রীড়া বিভাগে ভারতীয় অ্যাথলিটদের যোগ্যতা অর্জন করানো এবং দেশের ক্রীড়া প্রতিভার পরিধি বাড়ানোই এখন বড় লক্ষ্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০৩৬
২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের চেষ্টা করছে ভারত।
ভারত এখনও পর্যন্ত অলিম্পিক্স আয়োজন করার দায়িত্ব পায়নি। ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করছে ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Sri Lanka Test: স্বাধীনতা দিবসে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, প্রথমে ব্যাটিং ভারতের
FIFA President Infantino: ফিফা সভাপতির পাশে দাঁড়াল কাতার সহ ৬টি দেশ! সঙ্গে আফ্রিকার ফুটবল সংস্থাও, সমর্থন কি বাড়ছে?