Transgender Athletes: জন্ম থেকে যাঁরা মহিলা, তাঁদের সঙ্গে লিঙ্গ পরিবর্তনকারীদের একই ইভেন্টে যোগ দেওয়া ন্যায়সঙ্গত কি না, ক্রীড়া দুনিয়ায় এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। এবার এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee)। অলিম্পিক্স-সহ বিভিন্ন প্রতিযোগিতায় মহিলাদের ইভেন্ট মহিলাদের জন্যই রাখা হচ্ছে।

DID YOU
KNOW
?
লিঙ্গ পরিবর্তনকারীকে বাধা
কোনও লিঙ্গ পরিবর্তনকারীকেই অলিম্পিক্সে মহিলাদের ইভেন্টে যোগ দিতে দেওয়া হবে না।

International Olympic Committee: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Summer Olympics Los Angeles) আর ইমানে খেলিফের (Imane Khelif) মতো ক্রীড়াবিদদের নিয়ে বিতর্ক তৈরি হবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) সিদ্ধান্ত নিয়েছে, মহিলাদের ইভেন্টে লিঙ্গ পরিবর্তনকারীদের যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। আলজেরিয়ার (Algeria) বক্সার খেলিফে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে (Women's Welterweight Boxing) সোনা জিতেছিলেন। কিন্তু তিনি পুরুষ না মহিলা, সে বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল। লিঙ্গ পরিবর্তনকারী ক্রীড়াবিদদের অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় মহিলাদের ইভেন্টে যোগ দেওয়ার অনুমতি দেওয়া উচিত কি না, সে বিষয়ে আলোচনা চলছিল। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এবার থেকে অলিম্পিক গেমস বা আইওসি-র অন্য কোনও ইভেন্টে মহিলাদের যে কোনও বিভাগে শুধু জন্মগত মহিলাদেরই যোগ দেওয়ার অনুমতি থাকবে। একবার জিন পরীক্ষা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রতিযোগিতামূলক খেলাতেই নতুন নিয়ম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৮ সালের জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মহিলাদের বিভাগের খেলায় ন্যায়, সুরক্ষা ও সততা বজায় রাখার জন্য এই নিয়ম চালু করা হচ্ছে। তবে অল্পবয়সিদের খেলা বা প্রতিযোগিতামূলক নয় এমন খেলার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। কারণ, খেলা সবারই অধিকার। এই মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। তবে বর্তমানে অলিম্পিক্স স্তরের প্রতিযোগিতায় কোনও লিঙ্গ পরিবর্তনকারী যোগ দিচ্ছেন কি না বা ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে এরকম কোনও অ্যাথলিট মহিলাদের ইভেন্টে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে লিঙ্গসমতা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩২ বছরের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কিরস্টি কভেন্ট্রি (Kirsty Coventry)। তাঁর নেতৃত্বেই মহিলাদের ইভেন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এই সিদ্ধান্ত মহিলাদের খেলার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।