
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপে কি ব্রাজিলের (Brazil) হয়ে খেলার সুযোগ পাবেন না তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)? সেই সম্ভাবনা বাড়ছে। কারণ, ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) নেইমারকে বাদ দিয়েই জোড়া ফ্রেন্ডলি ম্যাচের দল ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মাটিতে ফ্রান্স (France) ও ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের যে দল ঘোষণা করা হয়েছে, সেই দলে নেই নেইমার। ফের এই তারকাকে বাদ দিয়ে দল ঘোষণা করলেন অ্যান্সেলোত্তি। বিশ্বকাপের বেশিদিন বাকি নেই। ব্রাজিল দল এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে নেইমার জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তাঁর পক্ষে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া কঠিন।
নেইমারের এখন বয়স ৩৪ বছর। তিনি দেশের ক্লাব স্যান্টোসের (Santos) হয়ে খেলছেন। কিন্তু বারবার চোট পাওয়া এই ফুটবলার ফিটনেস সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তাঁর চোট পাওয়ার প্রবণতার কথা মাথায় রেখেই হয়তো জাতীয় দলে জায়গা দেননি অ্যান্সেলোত্তি। কোচের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন নেইমার। তবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন। নেইমার বলেছেন, ‘আমি এ বিষয়ে কথা বলব। কারণ, আমি জাতীয় দল থেকে বাদ পড়ে চুপচাপ বসে থাকতে পারি না। জাতীয় দলে ডাক না পেয়ে আমি অবশ্যই হতাশ। আমি দুঃখ পেয়েছি।’
নেইমার আরও বলেছেন, ‘আমি দিনের পর দিন মন দিয়ে অনুশীলন ও খেলা চালিয়ে যাচ্ছি। প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের ম্যাচে আমি একইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নিজেদের লক্ষ্যপূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বকাপের আগে চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার সুযোগ এখনও আছে। আমার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। আমরা সবাই একইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তবে নেইমার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখলেও, সেই স্বপ্নপূরণের আশা কম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।