Neymar Injury: বিশ্বকাপ দলে জায়গা পেয়ে ফের চোট পেলেন নেইমার, উদ্বেগে ব্রাজিল

Published : May 21, 2026, 04:03 PM IST
Neymar in Tears

সংক্ষিপ্ত

Neymar Injury: Neymar Injury: চোটকে পিছু ছাড়িয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন , কিন্তু চোট নেইমারের পিছু ছাড়ছে না। বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পাওয়ার পর ক্লাবের ম্যাচে ফের গুরুতর চোট পেলেন Neymar। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্য়াচ ১৪ জুন, মরক্কোর বিরুদ্ধে।

Neymar Injury: চোটকে পিছু ছাড়িয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন , কিন্তু চোট নেইমারের পিছু ছাড়ছে না। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পাওয়ার পর ক্লাবের ম্যাচে ফের গুরুতর চোট পেলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস এফসি-এর হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসেলে চোট পেয়েছেন নেইমার। তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা এখনও বোঝা যাচ্ছে না। আগামী সপ্তাহেই বিশ্বকাপের জন্য বিশেষ শিবিরে যোগ দেবেন ব্রাজিলের ফুটবলাররা। তার ঠিক আগে দলের তারকা ফুটবলারের চোটের খবর আশঙ্কা। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্য়াচ ১৪ জুন, মরক্কোর বিরুদ্ধে। তার আগে আগামী ১ ও ৬ জুন যথাক্রমে পানামা ও ইজিপ্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন দেশ। বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার পর গ্রুপের বাকি দুটি ম্য়াচ ব্রাজিলের প্রতিপক্ষরা হল হাইতি (২০ জুন) ও স্কটল্য়ান্ড (২৫ জুন)।

তিন বছর দেশের জার্সিতে খেলেননি নেইমার

দীর্ঘ অপেক্ষা, চোট-আঘাত আর অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে অবশেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর এই প্রত্যাবর্তনকে ঘিরে আবেগ ছিল তুঙ্গে। কিন্তু বিশ্বকাপের দলে ফেরার আনন্দের মধ্যেই আবারও চোটের ধাক্কা, আর তাতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি সম্প্রতি ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেন। সেখানে ৩৪ বছর বয়সী নেইমারের নাম থাকাটা ছিল অন্যতম বড় চমক এবং আলোচনার বিষয়। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৩ সালে। এরপর একাধিক চোট, বিশেষ করে গুরুতর হাঁটুর সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। তবে কোচের মতে, সাম্প্রতিক সময়ে ফিটনেস ও প্রস্তুতির ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে আবেগে ভাসেন

দল ঘোষণার পর আবেগঘন প্রতিক্রিয়াও দেন নেইমার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে ফেরার খবর শুনে তিনি আবেগে ভেঙে পড়েন এবং আনন্দে কেঁদেও ফেলেন। নিজের প্রত্যাবর্তনের পিছনে পরিবার, সতীর্থ ও পুনর্বাসন দলের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। বিশ্বকাপের দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবার চোট পান নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস এফসি-এর হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়ে। ক্লাবের মেডিক্যাল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, এটি বড় ধরনের চোট নয়, কাফে ছোট আকারের এডিমা বা ফোলা দেখা গিয়েছে, যার আকার প্রায় ২ মিলিমিটার।

নেইমারের নতুন চোট কতটা গুরুতর

এই চোটের কারণে নেইমারকে আপাতত চিকিৎসার মধ্যে রাখা হয়েছে এবং ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে তাঁর পুনর্বাসন চলছে। ক্লাবের মেডিক্যাল টিমের পাশাপাশি ব্যক্তিগত ফিটনেস টিমও পরিস্থিতির উপর নজর রাখছে। জানা গিয়েছে, আগামী কয়েকদিন তাঁকে বিশ্রামে রাখা হবে এবং সেই কারণে কয়েকটি ক্লাব ম্যাচেও তিনি খেলতে পারবেন না। যদিও ব্রাজিল শিবির এখনই আতঙ্কিত নয়। প্রাথমিক মূল্যায়নে মনে করা হচ্ছে, ৫ থেকে ১০ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। জাতীয় দলের মেডিক্যাল স্টাফও পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে নিজেদের মূল্যায়ন করবে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: বিশ্বকাপের ১৩টি ম্যাচ আয়োজনে কানাডার খরচ হাজার কোটি! বিপুল অর্থ খরচ নিয়ে বিতর্ক
2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!