Nick Kyrgios: মায়োরকা ওপেন চলাকালীন নমুনায় পাওয়া গেল কোকেন, টেনিস থেকে নির্বাসিত নিক কিরিওস

Published : Aug 19, 2026, 04:48 PM IST
Nick Kyrgios

সংক্ষিপ্ত

Nick Kyrgios Suspended: পুরুষদের টেনিসে বিশ্বের ১৩ নম্বর খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার (Australia) নিক কিরিওস। কিন্তু নিষিদ্ধ মাদক সেবনের দায়ে তিনি নির্বাসিত হলেন। ফলে আপাতত কোনওভাবেই পেশাদার টেনিসের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না এই তারকা। তাঁর প্রত্যাবর্তনও অনিশ্চিত।

DID YOU KNOW ?
ডোপিংয়ে কড়া ব্যবস্থা
কোনও পেশাদার ক্রীড়াবিদ নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লে শুধু নির্বাসিতই হবেন না, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

Tennis News: নিষিদ্ধ মাদক সেবনের দায়ে পেশাদার টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার (Australia) টেনিস তারকা নিক কিরিওস (Nick Kyrgios)। ২২ জুন মায়োরকা ওপেন (Mallorca Open) তাঁর ডোপ পরীক্ষা করা হয়। এই টেনিস তারকার নমুনায় কোকেন (Cocaine) পাওয়া যায়। এই কারণেই তাঁকে নির্বাসিত করা হয়েছে। ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (International Tennis Integrity Agency) কিরিওসের টেনিসের সঙ্গে যুক্ত থাকার উপর নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর অধিকার রয়েছে কিরিওসের। তবে নির্বাসিত হওয়া পর্যন্ত তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। ফলে আপাতত নির্বাসিত থাকছেন এই তারকা।

মাদক সেবনের কথা স্বীকার কিরিওসের

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে কিরিওস মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তিনি লিখেছেন , ‘আমি বড় ভুল করেছি এবং এর পুরো দায় নিচ্ছি। সব অনুরাগী, পরিবার, স্পনসর এবং আমাকে অনুসরণ করা শিশুদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েক বছর ধরে চোট আমাকে শারীরিক ও মানসিক, দুই দিক থেকেই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমার শরীর আর মনের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। কেরিয়ারের শেষের দিকে চলে আসার বিষয়টি মেনে নেওয়া আমি যতটা কঠিন হবে ভেবেছিলাম, তার চেয়েও কঠিন হয়েছে।’ নিজের কৃতকর্মের জন্য কোনও অজুহাত দিতে চান না কিরিওস। তাঁর মতে, এই নির্বাসন তাঁর জন্য প্রয়োজনীয় সতর্কবার্তা হয়ে এসেছে। আগামী ২৮ দিন সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্য জায়গা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই টেনিস তারকা। এই সময়ে নিজের জীবন গুছিয়ে নেওয়ার দিকে মন দেবেন বলে জানিয়েছেন তিনি। এই তারকা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি চাই এই সময়টায় সবাই আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার পরিবারের গোপনীয়তাকেও সম্মান করুন। আমি দুঃখিত। আমি নিজের ভুল শুধরে নেওয়ার জন্য কাজ করব এবং আরও ভালো হয়ে ফিরে আসব।’

টেনিস থেকে দূরে থাকতে হবে কিরিওসকে

মাদক সেবনের দায়ে সাময়িক নির্বাসনের কারণে পুরুষ ও মহিলা পেশাদার টেনিস ট্যুরের আওতাধীন গ্র্যান্ড স্ল্যাম-সহ অন্যান্য প্রতিযোগিতায় খেলতে পারবেন না কিরিওস। একইসঙ্গে এসব টুর্নামেন্টে কোচিং করা বা উপস্থিত থাকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। ৩১ বছর বয়সি কিরিওস চলতি মরসুমে এখনও পর্যন্ত মাত্র চারটি সিঙ্গলস ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন ধরে হাঁটু ও কবজির চোটে ভুগছেন তিনি। উইম্বলডনে (Wimbledon 2026) আলেকজান্ডার বুবলিককে (Alexander Bublik) সঙ্গী করে পুরুষদের ডাবলসে খেলেছিলেন কিরিওস। তবে প্রথম রাউন্ডেই বিদায় নেয় জুটি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
৩১ বছর বয়সি নিক কিরিওসের পক্ষে টেনিসে ফেরার পথ কঠিন।
৩১ বছর বয়সি নিক কিরিওসের পক্ষে নির্বাসনের পর পেশাদার টেনিসে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হতে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের