Olympic Games: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত! চেন্নাইতে হবে বিগ ব্যাশের ম্যাচ, ঘোষণা প্রধানমন্ত্রীর

Published : Jul 10, 2026, 11:48 AM IST
Olympic Games: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত! চেন্নাইতে হবে বিগ ব্যাশের ম্যাচ, ঘোষণা প্রধানমন্ত্রীর

সংক্ষিপ্ত

Olympic Games: অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত চেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০২৬-২৭ বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ চেন্নাইয়ে হবে, যা অস্ট্রেলিয়ার বাইরে এই লিগের ইতিহাসে প্রথম।

Olympic Games: তিনদিনের অস্ট্রেলিয়া সফরের শেষদিন, মেলবোর্নের বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ডে (MCG) যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি বলেন, ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপিয়ে পড়েছে। একইসঙ্গে ২০২৬-২৭ বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ চেন্নাইতে অনুষ্ঠিত হওয়ার খবরে তিনি আনন্দ প্রকাশ করেন (Olympic Games)।

এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মোদীর সঙ্গে একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেন যে, বিগ ব্যাশ লিগের (BBL) ২০২৬-২৭ সিজনের শুরুটা হবে ভারতে। ডিসেম্বরে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলা হবে। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করে যে, এই ঐতিহাসিক ম্যাচে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স মুখোমুখি হবে। ম্যাচটি হবে ১২ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বাইরে এটাই প্রথম কোনো BBL ম্যাচ।

ভারতের অলিম্পিক স্বপ্ন ও চেন্নাইয়ে BBL

MCG-তে দেওয়া বক্তৃতায় মোদী বলেন, ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে এবং এর পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিকের জন্যও ঝাঁপিয়ে চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, চেন্নাইয়ে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ হওয়ার খবরে তিনি খুবই খুশি। তাঁর কথায়, ভারতে কোনও খেলার আয়োজন করলে তার দর্শক সংখ্যা এবং প্রচার যে বিপুল পরিমাণে বাড়ে, সে কথাও তিনি মনে করিয়ে দেন।

তিনি বলেন, "ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে। আমরা ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনেরও চেষ্টা করছি। ব্রিসবেনে ২০৩২ সালে অলিম্পিক হবে। এই বিশ্বমানের ইভেন্টগুলো আয়োজনের জন্য বড় আকারে ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে। আমি খুব খুশি যে, বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ ভারতের চেন্নাইতে হবে। যেকোনও স্পোর্টিং লিগের জন্য, ভারতে ইভেন্ট আয়োজন করা মানেই ব্যাপক প্রচার এবং দর্শক নিশ্চিত।"

ক্রিকেট দুই দেশের 'বন্ধুত্বের সেতু'

মোদী বলেন, MCG ভারতীয়দের মনে দুটো অনুভূতি জাগিয়ে তোলে – এক, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা এবং দুই, ক্রিকেট শুধু একটা খেলা নয়, দুই দেশের মানুষের কাছেই এটা একটা আবেগ। তিনি আরও যোগ করেন যে, ক্রিকেট তাঁর এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজের বন্ধুত্বকে আরও মজবুত করেছে এবং দুই নেতার মধ্যে একটি স্বাভাবিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে।

তাঁর কথায়, "MCG-তে পা রাখা যেকোনো ভারতীয়র জন্য দুটি অনুভূতি নিয়ে আসে। প্রথমত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রোমাঞ্চ এবং দ্বিতীয়ত, এই উপলব্ধি যে আমাদের উভয় দেশেই ক্রিকেট শুধু একটি খেলা নয়, একটি আবেগ। তবে আজ 'শেষ ওভারের' কোনো চাপ নেই। বরং, এখানে শুধু খেলার আনন্দ, আমাদের বন্ধুত্বের উষ্ণতা এবং ভবিষ্যতের চ্যাম্পিয়নদের শক্তি রয়েছে।"

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, "প্রধানমন্ত্রী মোদী, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই পবিত্র মাঠে আপনাকে আবার স্বাগত। এটি টেস্ট ক্রিকেটের জন্মস্থান, অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের ঘর এবং অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অনেক বিখ্যাত প্রতিযোগিতার সাক্ষী। মাত্র দুই বছর আগে, অস্ট্রেলিয়ান এবং ভারতীয় ভক্তরা ৯০ বছরের পুরনো একটি উপস্থিতির রেকর্ড ভেঙেছিল। পাঁচ দিনে ৩,৭০,০০০ মানুষ এই গেট দিয়ে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট দেখতে এসেছিলেন। এটাই আমাদের প্রতিদ্বন্দ্বিতার প্রতি আবেগ এবং সম্মান। এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তি, যাঁরা ভারতেও প্রশংসিত এবং সম্মানিত, লিসা স্থালেকার এবং স্টিভ ওয়া-কে পেয়ে আমরা সম্মানিত।"

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী এবং অ্যালবানিজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের শেন ওয়ার্ন স্ট্যান্ড পরিদর্শন করেন। দুই প্রধানমন্ত্রী 'রোডম্যাপ অন স্পোর্ট কো-অপারেশন' উন্মোচন করেন, যার লক্ষ্য অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ক্রীড়া সম্পর্ক জোরদার করা। এই উদ্যোগটি বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনে অস্ট্রেলিয়ার দক্ষতার সঙ্গে এই ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষাকে একত্রিত করবে এবং বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের নতুন পথ খুলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG 4th T20: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দলে কি বড়সড় বদল আসছে?
Ajker Bangla News live: Kolkata Police Women OC - ১৬ বছর পরে কলকাতার দুই থানা পেল মহিলা OC, পরিচয়টা সেরে নিন