Ousmane Dembele: প্রথমার্ধেই হ্যাটট্রিক ডেম্বেলের, নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

Published : Jun 27, 2026, 02:35 AM ISTUpdated : Jun 27, 2026, 02:50 AM IST
Ousmane Dembele

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার (Argentina vs Algeria) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে গ্রুপ আই-এ নিজেদের শেষ ম্যাচে নরওয়ের বিরুদ্ধে (France vs Norway) হ্যাটট্রিক করলেন ফ্রান্সের উসমানে ডেম্বেলে (Ousmane Dembele)।

DID YOU KNOW ?
দিদিয়ের দেশঁর রেকর্ড
১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক এবং ২০১৮ সালে প্রধান কোচ হিসেবে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছেন দিদিয়ের দেশঁ।

France vs Norway: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ আই-এ তিন ম্যাচই জিতে শীর্ষে থেকে নক-আউটে খেলতে নামছে ফ্রান্স। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ উড়িয়ে দিল ফ্রান্স। প্রথমার্ধেই ম্যাচের চার গোল হয়ে যায়। ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন উসমানে ডেম্বেলে (Ousmane Dembele)। এই ফরাসি তারকা সাত মিনিটের মাথায় প্রথম গোল করেন। তিনি ২০ মিনিটে ব্যবধান বাড়ান। পরের মিনিটেই ব্যবধান কমান থেলো অ্যাসগার্ড (Thelo Aasgaard)। ৩২ মিনিটের মাথায় হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ডেম্বেলে। প্রথমার্ধের শেষে ৩-১ এগিয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ান ডেজায়ার ডুয়ে (Désiré Doué)। তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ফ্রান্স। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল নরওয়ে।

এমবাপে-হ্যালান্ড লড়াই হল না

সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আশায় ছিলেন, বিশ্বকাপ ফুটবলে প্রথমবার কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) সঙ্গে আর্লিং হ্যালান্ডের (Erling Haaland) লড়াই দেখা যাবে। কিন্তু সেটা হল না। কারণ, নরওয়ের প্রধান কোচ স্টেল সলব্যাকেন (Ståle Solbakken) প্রথম একাদশে ১০টি বদল করেন। তিনি ইচ্ছাকৃতভাবেই দলের সেরা ফুটবলারদের মাঠে নামাননি। সবাইকে বিশ্রাম দেওয়া হয়। ইরাক (Iraq) ও সেনেগালকে (Senegal) হারিয়ে আগেই নক-আউটে খেলা নিশ্চিত করে ফেলে নরওয়ে। এই কারণেই ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় সারির দল নামালেন সলব্যাকেন। তাঁর দল ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল। পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নরওয়ে। কিন্তু জোরগেন স্ট্র্যান্ড লারসেনের (Jorgen Strand Larsen) দুর্বল শট সেভ করে দেন ফরাসি গোলকিপার মাইক মাইগন্যান (Mike Maignan)।

ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেনের

নক-আউট পর্যায়ের শুরুতে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন (Sweden)। অন্যদিকে, নক-আউটে নরওয়ের প্রতিপক্ষ হতে চলেছে আইভরি কোস্ট (Ivory Coast)। ফলে নক-আউটের লড়াই জমজমাট হতে চলেছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৮
১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৮ সালে দ্বিতীয়বার খেতাব আসে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: এফআইএইচ প্রো লিগে পাকিস্তানকে ৭ গোল, হকিতে দাপট অব্যাহত ভারতের
FIFA World Cup 2026: গ্রুপের খেলা শেষ হয়নি, এরই মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড