Paraguay vs Australia: সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে ভারতীয় সময় শুক্রবার সকালে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয় প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া (paraguay vs australia)। সেই ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। একাধিক সুযোগ তৈরি করলেও কোনও দলই গোল করতে পারল না। এককথায় বলতে গেলে, ডিফেন্সিভ মোডে খেলা হল বেশি এবং ওপেন ফুটবল কম (Australia vs Paraguay live score)।
তবে ম্যাচের শুরুতেই সুযোগ চলে আসে অস্ট্রেলিয়ার সামনে।বক্সের ডানদিক থেকে জ্যাকসন আরভাইনের ডান পায়ের শট প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো গিল সেভ করেন। এক্ষেত্রে ঠিকানা লেখা ক্রসটি বাড়ান ক্রিশ্চিয়ান ভোলপাতো।
খেলার ২৩ মিনিটে, কনর মেটকাফের শট প্যারাগুয়ে ডিফেন্সে ব্লক হয়। ম্যাচের ৩৬ মিনিটে, অস্ট্রেলিয়ান মিডিও জর্ডান বসের শট সেভ করেন প্যারাগুয়ে গোলকিপার। তবে পাল্টা আক্রমণ তুলে আনে প্যারাগুয়েও। ম্যাচের ৩৮ মিনিটে, গ্যাব্রিয়েল আভালোসের শট লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও সেভ। এবার অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান ভোলপাতোর শট রুখে দেন অরল্যান্ডো গিল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে, একটি পজিটিভ মুভ তৈরি প্যারাগুয়ের তরফে। ম্যাচের ৪৮ মিনিটে, আন্দ্রেস কুবাসের শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। সেখানেই শেষ নয়। টপ রাইট কর্নারে রাখা মাউরিসিও ডান পায়ের জোরালো শটটি সেভ করেন অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচ।
৫৮ মিনিটের মাথায়, অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসে। ক্রিশ্চিয়ান ভোলপাতোর জায়গায় মাঠে আসেন আজদিন হ্রুস্টিচ। ম্যাচের ৬১ মিনিটে, একটি ভালো শট নেন তিনি। যদিও সেটি প্যারাগুয়ে ডিফেন্সে ব্লক হয়। খেলার ৮২ মিনিটে, প্যারাগুয়ের ফরোয়ার্ড এনসিসোর শটটি বাইরে দিয়ে উড়ে যায়। তারপরের মুহূর্তেই সুযোগ নষ্ট করেন অস্ট্রেলিয়ার জর্ডান বস। ম্যাচের ৮৪ মিনিটে, প্যারাগুয়ে দলে পরিবর্তন আসে।
ওমর অ্যালডেরেটের জায়গায় খেলতে নামেন হোসে ক্যানেলে। ৯০ মিনিটের মাথায়, ফের অস্ট্রেলিয়ার হয়ে মিস করেন জর্ডান বস।অতিরিক্ত সময়ের খেলায় আরও একটি ভালো সুযোগ আসে অজিদের সামনে। টেটে ইয়েঙ্গির ডান পায়ের শটটি রুখে দেন প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো গিল। অর্থাৎ, দুই দলের সামনেই একাধিক সুযোগ আসে। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি।
শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে এই ম্যাচে ড্র করলেও চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র দ্বিতীয় ফল হিসেবে পরের রাউন্ডে চলে গেল অস্ট্রেলিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।