Rising Stars Asia Cup: কাতারে আয়োজিত রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রজত পাতিদার। গত বছরের দল থেকে এবার বেশ বড়সড় রদবদল করেছেন নির্বাচকরা।
Rising Stars Asia Cup: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মেনস রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর থেকে। কাতারের দোহায় এই টুর্নামেন্টটি চলবে ২৯ তারিখ পর্যন্ত। ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন হিসেবে তিলক বর্মাকে বেছে নেওয়া হয়েছে (Rising Stars Asia Cup)। ভাইস ক্যাপ্টেন হয়েছেন রজত পাতিদার। আগামী ২০ নভেম্বর, নেপালের বিরুদ্ধে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২২ তারিখ একই মাঠে পাকিস্তানের এ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ তারিখ দোহা ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে ভারতের প্রতিপক্ষ ইউএই (UAE)।
গ্রুপ ও ম্যাচের সূচি
ভারত রয়েছে গ্রুপ বি-তে। ভারত ছাড়াও এই গ্রুপে পাকিস্তান এ, সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপাল আছে। অন্যদিকে, গ্রুপ এ-তে বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ এবং হংকং লড়বে। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুটি দল সেমিফাইনালে উঠবে। ২৬ ও ২৭ তারিখ সেমিফাইনাল ম্যাচ হবে। আর টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ২৯ তারিখ। গত বছরের দলের সঙ্গে তুলনা করলে নির্বাচকরা এবার বেশ বড়সড় পরিবর্তন এনেছেন। গত বছর অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্বে জীতেশ শর্মা এবং নমন ধীর ছিলেন। গতবারের দল থেকে এবার শুধুমাত্র বৈভব সূর্যবংশী, সূর্যাংশ শেডগে এবং হর্ষ দুবে নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছেন। চোট সারিয়ে ফাস্ট বোলিং অলরাউন্ডার হর্ষিত রানা ১৫ সদস্যের এই দলে ফিরেছেন। এই টুর্নামেন্টে খেলার কারণে ক্রিকেটাররা সৈয়দ মুস্তাক আলি ট্রফির বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন।
ইন্ডিয়া এ স্কোয়াড: অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার-ব্যাটার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব এবং আরশাদ খান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।





