Punjab FC Transfer News: সাফল্যের লক্ষ্যে এবার দলকে মজবুত করতে চাইছে পাঞ্জাব এফসি! এই তরুণ ডিফেন্ডার খেলবেন সেই দলেই?

Published : Jun 20, 2026, 09:18 AM IST
Punjab FC Transfer News

সংক্ষিপ্ত

Punjab FC Transfer News: আসন্ন মরশুমের কথা মাথায় রেখে দলবদলে পিছিয়ে নেই পাঞ্জাব এফসিও (Punjab FC latest transfers)। এবার দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার খাইমিংথাং লুংদিমের সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করল তারা (Punjab FC transfer news)।

Punjab FC Transfer News: আসন্ন মরশুমের কথা মাথায় রেখে দলবদলে পিছিয়ে নেই পাঞ্জাব এফসিও (Punjab FC latest transfers)। এবার দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার খাইমিংথাং লুংদিমের সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করল তারা (Punjab FC transfer news)। 

সাফল্যের লক্ষ্যে এবার দলকে মজবুত করতে চাইছে পাঞ্জাব এফসি

আই লিগ ২০২২-২৩ মরশুমের আগে খাইমিংথাং খেলতেন নেরোকা এফসি-র হয়ে। সেখান থেকেই পরে যোগ দেন পাঞ্জাব দলে। সেই সময় থেকেই কার্যত, পাঞ্জাব এফসি-র সঙ্গে অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন লুংদিম। যখন পাঞ্জাব এফসি আই লিগ খেলত, তখন দলে আসা এই ডিফেন্ডার গত চারটি মরশুম ধরে এই ক্লাবকে সার্ভিস দিয়ে আসছেন। তিনি সেই ঐতিহাসিক আই লিগ জয়ী দলের সদস্যও ছিলেন। সেইবারই প্রথম আই লিগ জিতে আইএসএল-এর মঞ্চে পা রাখে পাঞ্জাব। তারপর থেকে টানা এই দলেই থেকে গেছেন খাইমিংথাং। 

এখনও পর্যন্ত, খাইমিংথাং লুংদিম সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৮৫টি ম্যাচ খেলেছেন এবং একটি গোল ও সাতটি অ্যাসিস্টও করেছেন। নিঃসন্দেহে দলের প্রতি গুরুত্বপূর্ণ অবদান। রক্ষণভাগের বহুমুখী প্রতিভার অধিকারী এই ফুটবলারটি ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলেন এবং ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে পাঞ্জাব এফসি-র অন্যতম অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

এই তরুণ ডিফেন্ডার খেলবেন সেই দলেই?

২০২৫-২৬ মরশুমে আইএসএল-এ তিনি ১২টি ম্যাচ খেলেছেন এবং দলের মধ্যে নিজের অভিজ্ঞতা ও নেতৃত্বের ছাপও বজায় রাখেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই তাঁর সঙ্গে এবার চুক্তির মেয়াদ বৃদ্ধি করল তারা। 

এই প্রসঙ্গে খাইমিংথাং লুংদিম বলেন, “আমি শুধু এইটুকুই বলতে চাই যে, এই জায়গাটা আমার নিজের বাড়ির মতো। পাঞ্জাব এফসিতে কাটানো এই চার বছরে একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে আমি অনেক বিকশিত হয়েছি। আমার জীবনের সেরা বেশ কিছু মুহূর্ত এই ক্লাবেই কেটেছে। যেমন আই লিগ জয় এবং আইএসএল-এ অভিষেক। তাই এই ক্লাবের জার্সি গায়ে জড়ানোর সময় আমি সবসময়ই গর্ববোধ করি। তবে আমার মনে হয়, এখনও অনেক কিছু করা বাকি আছে। আমাদের সেরা সময়টা হয়ত সামনেই অপেক্ষা করে রয়েছে। আর ঠিক সেই কারণেই, আমি এখানে থেকে যাচ্ছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Brazil vs Haiti: হাইতির বিরুদ্ধে সাম্বা ঝড়! জোড়া গোল করলেন কুনহা এবং অসাধারণ ফুটবল উপহার ভিনির, ব্রাজিল জিতল ৩-০ গোলে
FIFA World Cup 2026: দ্রুততম গোল সাইবারির, স্কটল্যান্ডকে হারিয়ে নক-আউটের পথে মরক্কো