FIFA World Cup 2026: দ্রুততম গোল সাইবারির, স্কটল্যান্ডকে হারিয়ে নক-আউটের পথে মরক্কো

Published : Jun 20, 2026, 05:41 AM ISTUpdated : Jun 20, 2026, 06:06 AM IST
Ismael Saibari Goal FIFA World Cup 2026 Morocco vs Scotland

সংক্ষিপ্ত

Morocco National Football Team: গতবারের বিশ্বকাপ ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্সের পর চলতি বিশ্বকাপ ফুটবলেও (FIFA World Cup 2026) দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে (Brazil) আটকে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে (Scotland) হারিয়ে নক-আউটের দিকে এগিয়ে গেল মরক্কো।

DID YOU KNOW ?
শীর্ষে মরক্কো
ব্রাজিলকে পিছনে ফেলে চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গিয়েছে মরক্কো।

Morocco vs Scotland: ম্যাচ শুরু হতে না হতেই চোখধাঁধানো গোল। তারপর সারা ম্যাচ জুড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল। কিন্তু আর গোল হল না। ম্যাচ শুরু হওয়ার ৭০ সেকেন্ডের মধ্যে যে গোল হল, সেটাই ফল নির্ধারণ করে দিল। ইসমাইল সাইবারির (Ismael Saibari) অসাধারণ গোলে চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেল মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে গোল করার পর স্কটিশদের বিরুদ্ধেও গোল করলেন সাইবারি। তিনিই চলতি বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল করলেন। মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে পরপর দুই ম্যাচে গোল করার নজিরও গড়লেন সাইবারি।

নক-আউটের পথে মরক্কো

ব্রাজিলের উপর চাপ বাড়িয়ে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ সি-র শীর্ষে চলে গেল মরক্কো। প্রথম ম্যাচে হাইতির (Haiti) বিরুদ্ধে জয় পাওয়ার সুবাদে দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল স্কটল্যান্ড। ব্রাজিল যদি নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে জয় না পায়, তাহলে নক-আউটের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে চাপে পড়ে যাবে।

লড়াই সত্ত্বেও গোলমুখ খুলল না

৭০ সেকেন্ডে প্রথম গোল করার পর স্কটিশ বক্সে একাধিক বিপজ্জনক তুলে আনে মরক্কো। কিন্তু আর গোল হয়নি। ৫০ মিনিটে সাইবারির শট বারে লেগে মাঠের বাইরে চলে যায়। স্কটল্যান্ড সমতা ফেরানোর অনেক চেষ্টা করে। কিন্তু তাদের পক্ষে গোল করা সম্ভব হয়নি। তবে একের বেশি গোল না হলেও, উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পেলেন দর্শকরা। মরক্কো গত এক দশকে ফুটবলে উল্লেখযোগ্য উন্নতি করেছে। আফ্রিকার এই দল এখন বিশ্বের অন্যতম সেরা। এবারের বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই মরক্কোর লড়াই দেখা যাচ্ছে। তারা গতবার বিশ্বকাপ সেমি-ফাইনালে খেলেছে। এবারও অনেকদূর যেতে পারে এই দল। গ্রুপের প্রথম দুই ম্যাচ সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০
স্কটল্যান্ডের বিরুদ্ধে ৭০ সেকেন্ডে গোল মরক্কোর।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৭০ সেকেন্ডে গোল করলেন মরক্কোর ইসমাইল সাইবারি। এটাি চলতি বিশ্বকাপ ফুটবলের দ্রুততম গোল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

USA vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয়, বিশ্বকাপের নক-আউটে মার্কিন যুক্তরাষ্ট্র
Virat Kohli: আইপিএল-এ কতদিন খেলবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন আরসিবি সিইও