PV Sindhu: জার্মানিতে হাইলো ওপেন জয়, মরসুমের দ্বিতীয় খেতাব পি ভি সিন্ধুর

Published : Nov 01, 2026, 10:24 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

Hylo Open 2026: কিছুদিন আগেই ফরাসি ওপেন (French Open 2026) ফাইনালে লড়াই করেও হেরে গেলেও, রবিবার জার্মানিতে (Germany) হাইলো ওপেন চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। চলতি মরসুমে দ্বিতীয় খেতাব জিতলেন এই হায়দরাবাদী (Hyderabad) শাটলার। ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য।

DID YOU KNOW ?
ধারাবাহিকতাই লক্ষ্য
চোটের কারণে গত কয়েক বছরে সেভাবে সাফল্য পাননি পি ভি সিন্ধু। এবার তিনি ফিটনেস ও ধারাবাহিকতা বজায় রাখতে চান।

PV Sindhu News: এবারের ফরাসি ওপেন (French Open 2026) ফাইনালে হারের যন্ত্রণা ভুলে ফের চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠল পিভি সিন্ধুর। রবিবার জার্মানিতে (Germany) হাইলো ওপেনে (Hylo Open 2026) মহিলাদের সিঙ্গলস ফাইনালে ডেনমার্কের (Denmark) লিনে কেয়ার্সফেল্ডকে (Line Kjaersfeldt) স্ট্রেট গেমে হারিয়ে মরসুমের দ্বিতীয় খেতাব জিতলেন হায়দরাবাদের (Hyderabad) তারকা শাটলার। ফাইনালে সিন্ধু জিতলেন ২১-১২, ২১-১৪ ব্যবধানে। এর আগে জুলাই মাসে জাপান ওপেনেও (Japan Open 2026) চ্যাম্পিয়ন হন অলিম্পিক্সে (Olympics) দু'বারের পদকজয়ী এই ভারতীয় শাটলার। রবিবার হাইলো ওপেনের ফাইনালে দুই নম্বর বাছাই সিন্ধু শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। যদিও প্রথম গেমের শুরুতে তাঁকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেন ডেনমার্কের প্রতিপক্ষ। একসময় স্কোরলাইন ছিল ৫-৫। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিন্ধু। বিরতিতে ১১-৮ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। বিরতির পরও আক্রমণাত্মক শট ও দুরন্ত রিটার্নে প্রতিপক্ষকে চাপে রেখে প্রথম গেম জিতে নেন ২১-১২ ব্যবধানে। দ্বিতীয় গেমে অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেন কেয়ার্সফেল্ড। একসময় ৩-৭ ব্যবধান থেকে স্কোর ৬-৭ করে ফেলেন তিনি। তবে এরপর আর ভারতীয় শাটলারকে আটকানো সম্ভব হয়নি। প্রতিপক্ষকে কোর্টের এদিক-ওদিক ছুটতে বাধ্য করে ভুল করতে বাধ্য করেন সিন্ধু। বিরতিতে তাঁর এগিয়ে থাকার ব্যবধান ছিল ১১-৭। এরপর একসময় ১৯-১১ ব্যবধানে এগিয়ে যান তিনি। শেষদিকে কেয়ার্সফেল্ড কিছুটা লড়াই করলেও ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন সিন্ধু। ২১-১৪ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে খেতাব নিশ্চিত করেন তিনি।

দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন সিন্ধু

এবারের হাইলো ওপেনের শুরু থেকেই অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন সিন্ধু। একটিও গেম না হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই ভারতীয় শাটলার। প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরশাহির প্রকৃতি ভারতের বিরুদ্ধে ২১-১০, ২১-১০ ব্যবধানে জয় পান সিন্ধু। এরপর ফ্রান্সের রোসি অক্টাভিয়া পাঙ্কাসারিকে মাত্র ২৬ মিনিটে ২১-৯, ২১-৬ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যান তিনি। শেষ আটে জার্মানির আমালি শুলজকে ২১-১২, ২১-১০ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেন সিন্ধু। সেমি-ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ভারতেরই ১৯ বছর বয়সি প্রতিশ্রুতিমান শাটলার অনমোল খারব (Anmol Kharb)। এই তরুণীর বিরুদ্ধে কিছুটা লড়াইয়ের মুখে পড়লেও শেষপর্যন্ত ২১-১৩, ২১-১৬ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সিন্ধু।

হতাশা কাটিয়ে খেতাব জয় সিন্ধুর

এর আগে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছলেও, বিশ্বের এক নম্বর শাটলার অ্যআন সে ইয়াংয়ের (An Se Young) কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। তবে সেই হতাশা কাটিয়ে এক সপ্তাহের মধ্যেই ফের খেতাব জিতে নিলেন এই তারকা। জুলাইয়ে জাপান ওপেনের পর এবার হাইলো ওপেন। চলতি মরসুমে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরে (BWF World Tour) এটি সিন্ধুর দ্বিতীয় খেতাব। এই জয় নিঃসন্দেহে আগামী প্রতিযোগিতাগুলির আগে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
চলতি মরসুমে জোড়া আন্তর্জাতিক খেতাব জয় পি ভি সিন্ধুর।
চলতি মরসুমে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জার্মানিতে হাইলো ওপেন জিতলেন পি ভি সিন্ধু।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rising Stars Asia Cup: রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?
IPL Mini Auction: ৬ ইনিংসে মাত্র ৯০ রান! নিলামের আগেই ১৪.২ কোটির ব্যর্থ তারকাকে ছেঁটে ফেলছে চেন্নাই