Rahul Arunoday Banerjee: চলে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (rahul banerjee news)। রবিবার, দীঘার তালসারিতে মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় এই তরুণ অভিনেতার। তারপরেই কার্যত, শোকের ছায়া নেমে আসে চারিদিকে (rahul arunoday banerjee)। বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষের। গোটা অঞ্চলে খুব ভালো এবং শান্ত ছেলে বলে পরিচিত ছিলেন রাহুল। তাঁর বাড়িতে আসতে শুরু করেন সহকর্মীরাও।
এই ঘটনার পর আবেঘঘন পোষ্ট ইস্টবেঙ্গলের তরফ থেকেও। কারণ বিজয়গড়ের মানুষ রাহুল ছিলেন একজন আদ্যপান্ত লাল হলুদ সমর্থক। তাই এবার নিজেদের এই প্রিয় সমর্থকের চলে যাওয়া মেনে নিতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবও। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইস্টবেঙ্গল জানায়, “অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর প্রয়াণে আমরা ইস্টবেঙ্গলের তরফ থেকে গভীরভাবে শোকাহত। যিনি সারাজীবন আমাদের ক্লাবের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।"
তবে শুধু ইস্টবেঙ্গল নয়। বিশেষ বার্তা দেয় কলকাতা নাইট রাইডার্সও। তারা লেখে, “রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।"
অভিনয়ের বাইরেও তাঁর রাজনৈতিক মতাদর্শ বরাবরই বামেদের পক্ষে দেখা যেত। একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনাও করতেন। পাশাপাশি রাহুলের লেখার হাতও দারুণ। এইরকম একজন গুণী মানুষকেই এবার হারাতে হল আমাদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।