Mohun Bagan vs FC Goa: আক্রমণ তৈরি করেও গোল করতে পারলেন না লিস্টন কোলাসোরা। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম এফসি গোয়া। সেই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে হচ্ছে মোহনবাগানকে।
Mohun Bagan vs FC Goa: জয়ের লক্ষ্যে খেলতে নেমেও ব্যর্থ। অ্যাওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে হচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan vs FC Goa)।পুরো ম্যাচে খুব ভালো কোনও মুভ দেখা গেল না। বরং, একাধিক সুযোগ নষ্ট করল সবুজ মেরুন ব্রিগেড (indian super league)।

মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ ড্র
আক্রমণ তৈরি করেও গোল করতে পারলেন না লিস্টন কোলাসোরা। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম এফসি গোয়া। সেই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে হচ্ছে মোহনবাগানকে।
ম্যাচ শেষ হল ১-১ ফলাফল নিয়ে। আপাতত পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে টপকে শীর্ষস্থান দখল করা হল না মোহনবাগানের। এই মুহূর্তে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। তবে একই সংখ্যক ম্যাচ খেলে আবার মোহনবাগানেরও ২১ পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে আছে লাল হলুদ ব্রিগেড।
ছন্নছাড়া এবং দিশাহীন ফুটবল
যদিও এই ম্যাচের প্রথমার্ধে কোনও গোলই আসেনি। দুটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৫ মিনিটে, গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। এরপর খেলার ৬৭ মিনিটে, এফসি গোয়ার হয়ে সমতা ফেরান রনি উইলসন।
অন্যদিকে, ম্যাচের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়। যদিও খেলার ৭১ মিনিটে, সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কিন্তু গোল করতে ব্যর্থ হন জেসন কামিংস। বলা যেতে পারে, বেশ কিছুটা ছন্নছাড়া এবং দিশাহীন ফুটবল। শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে ইন্টার কাশীর বিরুদ্ধে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।