Ranji Trophy: শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের

Published : Oct 20, 2026, 05:06 PM IST
Shahbaz Ahmed

সংক্ষিপ্ত

Ranji Trophy: দিল্লির পর সার্ভিসেস। রঞ্জি ট্রফিতে তাদের প্রথম দুটি ম্যাচে অনবদ্য জয় পেল বাংলা। মঙ্গলবার দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল।

Ranji Trophy: দিল্লির পর সার্ভিসেস। রঞ্জি ট্রফিতে তাদের প্রথম দুটি ম্যাচে অনবদ্য জয় পেল বাংলা। মঙ্গলবার দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল। ম্যাচের তৃতীয় দিনে বাংলার তিন স্পিনারের অসাধারণ বোলিংয়ে সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৮ রানে শেষ হয়ে যায়। প্রসঙ্গত, প্রথম ইনিংসে বাংলার ইনিংস শেষ হয় ১৮৪ রানে, সেখানে সার্ভিসেস অল আউট হয়ে যায় ১২২ রানে।

প্রথম ইনিংসের ৬২ রানের লিডটাই ফ্যাক্টর হল

দ্বিতীয় ইনিংসে বাংলার থেকে সার্ভিসেস দু রান বেশি করলেও , কঠিন পিচে প্রথম ইনিংসে অভিমন্যুদের ৬২ রানের লিডটা জয় পরাজয়ে বড় ভূমিকা নিল। দ্বিতীয় ইনিংসে বাংলার স্পিনার প্রদীপ্ত প্রাামণিক ৪৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। শাহবাজ আহমেদ ৪৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। আমির গনি ২টি ও মহম্মদ কাইফ ১টি করে উইকেট নেন। গোটা ম্যাচে শাহবাজ ৭টি, প্রদীপ্ত ও গনি ৬টি করে উইকেট নেন। সার্ভিসেসের ২০টি উইকেটের ১৯টিই নেন বাংলার স্পিনাররা।

এদিন শুরুতে ভালই লড়ছিল সার্ভিসেস, তাসের ঘরের মত ভাঙে ইনিংস

এদিন একটা সময় সার্ভিসেসের স্কোর ছিল ১ উইকেটে ৭৯। তখন মনে হচ্ছিল বাংলার কাজটা বেশ কঠিন হবে। ব্যক্তিগত ৪৯ রানে ওপেনার নীতিনম তানওয়ারের আউটের পরই তাসের ঘরের মত ভেঙে পড়ে রজত পালিওয়ালদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের শেষ ৭টি উইকেটের পতন হয় মাত্র ৩৭ রানের মধ্যে। এই ম্যাচে বাংলার জয়ের পিছনে বড় ভূমিকা নিল প্রথম ইনিংসে করা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের করা ৫৬ রানের ইনিংস। ম্যাচের সেরা হলেন শাহবাজ আহমেদ (পুরো ম্যাচে ৭টি উইকেট নেন)।

বাংলার পরবর্তী ম্যাচ কেরলের বিরুদ্ধে

প্রসঙ্গত, চলতি রঞ্জি ট্রফিতে তাদের প্রথম ম্যাচে কল্যাণীতে দিল্লিকে ৯ উইকেটে হারায় বাংলা। এরপর এদিন দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসকে ৬০ রানে হারাল বঙ্গ ব্রিগেড। এবার অভিমন্যু ঈশ্বরণদের প্রতিপক্ষ কেরল (২৬ অক্টোবর থেকে, মঙ্গলাপূরমে)। লিগে বাংলার শেষ চারটি ম্যাচের প্রতিপক্ষরা হল- মহারাষ্ট্র (কলকাতা, ২ নভেম্বর থেকে), গুজরাট (১৭ জানুয়ারি থেকে), ঝাড়খণ্ড (জামশেদপুর, ২৪ জানুয়ারি), ও ওডিশা (কলকাতা, ১ ফেব্রুয়ারি)।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: জাতীয় দলের শিবির ছাড়ায় শাস্তি, ৩০ দিনের জন্য নির্বাসিত রোনাল্ডো
Sarfaraz Khan Ranji Trophy: রঞ্জিতে জবাব সরফরাজের! ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস, জাতীয় দলে সুযোগের দাবিতে সরব ফ্যানেরা