Ronaldo Retirement: কোচ হওয়ার কোনও ইচ্ছে নেই! অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

Published : Aug 17, 2026, 12:17 PM IST
Ronaldo Retirement: কোচ হওয়ার কোনও ইচ্ছে নেই! অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

সংক্ষিপ্ত

Ronaldo Retirement: ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ইঙ্গিত দিলেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ২০২৬-২৭ মরসুমই হয়তো তাঁর শেষ মরসুম হতে চলেছে। অবসরের পর কোচ হওয়ার কোনও ইচ্ছে নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Ronaldo Retirement: পেশাদার ফুটবল থেকে অবসরের ব্যাপারে বড়সড় ইঙ্গিত দিলেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo Retirement)। ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়কের কথা অনুযায়ী, ২০২৬-২৭ মরশুমই হয়ত তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে চলেছে। তবে অবসরের আগে রোনাল্ডোর সামনে রয়েছে এক বিরাট লক্ষ্য। ক্লাব ও দেশের হয়ে এখনও পর্যন্ত ১,৩৩০টি ম্যাচে ৯৭৬টি গোল করেছেন তিনি। ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর দরকার আর মাত্র ২৪টি গোল।

কোচ হওয়ার ইচ্ছে নেই

Ronaldo Marriage: বিশেষ চুক্তিতে বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা, বিচ্ছেদ হলে প্রতি মাসে কোটি টাকা পাবেন 'সিআর৭'-এর স্ত্রী?

অবসর নিয়ে ক্রিশ্চিয়ানো বলেন, ''হয়ত এটাই ফুটবলে আমার শেষ বছর হতে চলেছে। আমি একটা উত্তরাধিকার রেখে মাঠ ছাড়তে চাই। আমার পুরো ভবিষ্যৎ আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। জাতীয় দল ছাড়ার সময় আমি আগে থেকে কাউকে কিছু জানাব না। সিদ্ধান্তটা হঠাৎ করেই নেব, তবে সেটা অনেক ভেবেচিন্তেই নেওয়া হবে। আমি ফার্স্ট টিম বা অন্য কোনও দলের কোচ হওয়ার কথা ভাবছিই না। ওই পথে আমার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না।'' জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিয়ের ঠিক পরেই তারকার এই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে রোনাল্ডোর পারফরম্যান্স এখনও দুর্দান্ত। গত মরশুমে সৌদি লিগে ২৮টি গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে তিনি মোট ৩৯টি গোল করেছেন। স্পোর্টিং লিসবনে কেরিয়ার শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলে এবং ম্যাঞ্চেস্টারে দ্বিতীয়বার ফিরে আসার পর ২০২৩ সালে রোনাল্ডো আল নাসেরে যোগ দেন।

Ronaldo Marriage: অবশেষে বিয়ে করলেন রোনাল্ডো-জর্জিনা! আংটির ছবি দিল সুখবর, দেখুন বিয়ের ছবি

অবসরের পর ফুটবলের সঙ্গেই যুক্ত থাকার ইঙ্গিত আগে দিলেও, রোনাল্ডো এবার স্পষ্ট করে দিয়েছেন যে কোচ হতে তাঁর কোনও আগ্রহ নেই। তবে এর আগে তিনি জানিয়েছিলেন যে কোনও ফুটবল ক্লাবের মালিক হওয়ার কথা তিনি ভাবছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: Govt SIM Card - এবার ফ্রি সিম দেবে রাজ্য সরকার, এই বিশেষ কাজেই করতে হবে ব্যবহার
Bangladesh Cricket: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস! টাইগারদের ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান?