Lionel Messi World Cup 2026: তিনি যেন ধরাছোঁয়ার বাইরে। যার ধারেকাছে কেউ নেই। বিশ্ব ফুটবলকে একাই শাসন করে চলেছেন ক্রমাগত (Lionel Messi World Cup 2026)। সমালোচোক এবং নিন্দুকদের ফুৎকারে উড়িয়ে জবাব দিচ্ছেন প্রতিনিয়ত। স্কিল-দক্ষতা-দুরন্ত ফুটবল! সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। লিওনেল মেসি, ম্যাজিশিয়ান। চলতি বিশ্বকাপে তাঁর সেই দাপুটে ফর্ম এবং হাসি। সঙ্গে গোলের বন্যা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক। তাঁকে রুখবে কে (Lionel Messi World Cup 2026 goals)?
এখনও অবধি গ্রুপ পর্যায় এবং রাউন্ড অফ ৩২ মিলিয়ে মোট চারটি ম্যাচে মাঠে নেমেছেন মেসি। একটিতে দেরি করেও এসেছেন দলে। তবে সব ম্যাচেই দলগত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি, অ্যাসিস্ট কিংবা গোল, সবক্ষেত্রেই টিমগেম চোখে পড়েছে। আর প্রায় সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করেছেন মেসি। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ছেন। প্রথম ম্যাচে আলজেরিয়াকে কার্যত, একাই শেষ করে দেন তিনি। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ বারবার বুঝিয়ে দিচ্ছে যে, বিশ্ব ফুটবলকে এখনও একজনই শাসন করতে পারেন। তিনি হলেন লিওনেল মেসি।
সেই ম্যাচেই একটি অসাধারণ হ্যাটট্রিক করেন তিনি। যেভাবে দূরপাল্লার শটে অথবা টপ লেফট কিংবা রাইট কর্নার দিয়ে বলকে জালে জড়িয়ে দিচ্ছেন, তা রীতিমতো ফুটবলবিশ্বকে চমকে দেওয়ার মতো। কারণ, নামটা ‘এলএম১০'। গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে, অস্ট্রিয়ার বিরুদ্ধেও জোড়া গোল করেন তিনি। এরপর তৃতীয় ম্যাচে, অনেক পরে মাঠে নামেন মেসি। কিন্তু তিনি যেন গোল ছাড়া থাকতেই পারেন না। অনেক তারকা ফুটবলার যখন গোল করতে পারছেন না, রীতিমতো ধুঁকছেন, তখন মেসি কিন্তু লাগাতার গোল করে চলেছেন।
এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে, লিওনেল মেসিকে ছাড়াই নিজেদের অউকাত বুঝিয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু অনেকটা পরে নেমেও ফ্রি-কিক থেকে চোখধাঁধানো গোল করে যান সেই মেসি। আসলে তাঁকে আটকে রাখাই অসম্ভব। সেই ম্যাচে তাঁর সঙ্গে গোলস্কোরার ছিলেন জিওভানি লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। এরপর রাউন্ড অফ ৩২-র লড়াইতে এসেও কেপ কেপ ভার্দের বিরুদ্ধে মেসি একটি দুর্দান্ত গোল করলেন। অসাধারণ রিসিভ করে টপ রাইট কর্নার দিয়ে যে গোলটি তিনি করেছেন, তা এককথায় অনবদ্য। এই ম্যাচে আবার গোল করে যান মেসির আরেক সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজে। অর্থাৎ, ‘ওয়ান ম্যান আর্মি' নয়, দলগত সাফল্যেই বাজিমাৎ। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়, তৃতীয় ম্যাচে জর্ডনের বিরুদ্ধে ৩-১ গোলে জয় এবং নক-আউটে কেপ ভার্দের বিরুদ্ধে ৩-২ গোলে জয়।
অর্থাৎ, চলতি বিশ্বকাপে চারটি ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত, আর্জেন্টিনা মোট ১১টি গোল করেছে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে। তার মধ্যে একটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলও আছে। সবমিলিয়ে, ১১টি গোল। এবার সেই ১১টি গোলের মধ্যে সাতটিই দিয়েছেন মেসি। মাত্র তিনটি গোল হজম করেছে আর্জেন্টিনা। সেটা এমন কিছু বড় বিষয় নয় অবশ্যই। পাশাপাশি বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি গোল করার রেকর্ডও লিওনেল মেসির দখলে। সর্বাধিক ২০টি গোল করে নয়া এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শুধু তাই নয়, টানা পাঁচটি ফিফা বিশ্বকাপ নক-আউট ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ৬টি গোল এবং ৬ অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। মোট ১২টি গোলের ক্ষেত্রে সরাসরি কন্ট্রিবিউশন রয়েছে মেসির। যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৮টি ম্যাচে গোল করলেন তিনি। এই নজির আর কোনও ফুটবলারের নেই। অন্যদিকে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার একক রেকর্ডও এখন মেসির ঝুলিতে।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটি আলাদা আলাদা বিশ্বকাপে ৭টি করে গোল রয়েছে মেসির ঝুলিতে। ২০২২ সালের বিশ্বকাপেও ৭টির বেশি গোল করেছিলেন এবারও ৭টি গোল করে ফেলেছেন। এখনও আরও খেলা বাকি আছে। আক্ষরিক অর্থেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক তৃপ্ত অধিনায়ক। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা, যার ধারেকাছে কেউ নেই। যিনি নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সেই লিওনেল মেসি। যেন সতীর্থদের অসাধারণ পারফরম্যান্স দেখে তৃপ্ত এক সম্রাট।
এখনও সেই গোলের খিদে, ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাট করে দ্রুত আক্রমণে উঠে আসা, আকর্ষণীয় স্কিল, অসাধারণ দক্ষতা, অনবদ্য ফুটবল এবং দুরন্ত পারফরম্যান্স। মাইলস্টোনের ঝড়! বিশ্ব ফুটবলের শাসক, মেসিকে রুখবে কে?
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।