SAFF Championship 2026: সাফ কাপের সেমিফাইনালে জয়ের হাতছানি ভারতের সামনে, খেলা কখন-দেখবেন কীভাবে?

Published : Nov 13, 2026, 12:51 PM IST
SAFF Championship 2026

সংক্ষিপ্ত

SAFF Championship 2026: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। এবার বাংলাদেশের মাটিতে বসেছে সাফ কাপের আসর। ইতিমধ্যেই ব্লু-টাইগার্সরা নিজেদের প্রমাণ করেছেন এই মেগা ফুটবল টুর্নামেন্টের মঞ্চে। নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স ভারতের (SAFF Championship 2026)।

SAFF Championship 2026: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। এবার বাংলাদেশের মাটিতে বসেছে সাফ কাপের আসর। ইতিমধ্যেই ব্লু-টাইগার্সরা নিজেদের প্রমাণ করেছেন এই মেগা ফুটবল টুর্নামেন্টের মঞ্চে। নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স ভারতের (SAFF Championship 2026)। চলতি এই প্রতিযোগিতার শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করে ব্লু টাইগার্স ব্রিগেড। সেই ম্যাচে জোড়া গোল করেন মোহনবাগান তারকা সুহেইল আহমেদ ভাট এবং একটি গোল করেন মাংলেনথাং কিপগেন। এরপর মালদ্বীপের বিরুদ্ধেও ১-০ গোলে জয় পায় ভারত। সেই সুবাদেই গ্রুপ বি-র শীর্ষস্থানটি নিশ্চিত করে তারা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সেই সুহেইল আহমেদ ভাট। ফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার সামনে নক-আউটের লড়াই (SAFF Championship Semi Final)।

সাফ কাপের সেমিফাইনালে জয়ের হাতছানি ভারতের সামনে

১৪ নভেম্বর, সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে ভারত। এবার লক্ষ্য হল, দশমবারের জন্য সাফ কাপ জয়। ভারতীয় দলের হেড কোচ নৌশাদ মুসা জানিয়েছেন, “শিরোপা ধরে রাখা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমার প্রধান লক্ষ্য হল, ভালো ফুটবল উপহার দেওয়া। কারণ, গোটা দল যখন ভালো ফুটবল খেলে, তখন ফলাফল এবং ট্রফি এমনিতেই চলে আসে। নিঃসন্দেহে সাফ চ্যাম্পিয়নশিপে যখনই আমরা খেলতে আসি, তখন আমাদের সবসময় লক্ষ্য থাকে শিরোপা জয়। পাশাপাশি আমরা ভালো ফুটবলও উপহার দিতে চাই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার ছেলেরা যেন খোলা মনে খেলতে পারে।"

খেলা কখন-দেখবেন কীভাবে?

প্রসঙ্গত, সাফ কাপের ম্যাচগুলি আপনি অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে আপনাকে ‘ভেটো'(VETO) মোবাইল অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে। তারপর সেই অ্যাপের মধ্যে ঢুকে ‘Sports' ট্যাবে যাবেন। এরপর আপনার সামনে অনেকগুলি অপশন আসবে। আপনি সোজা চলে যাবেন ‘Saff Championship 2026'-এ। তবে লাইভ ম্যাচের ক্ষেত্রে অ্যাপ খুল্লেই আপনার সামনে পপআপ চলে আসবে। সাফ কাপের প্রথম সেমিফাইনালে ১৪ নভেম্বর তথা শনিবার, দুপুর ২.৩০ মিনিটে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম ভুটান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 4th ODI: রোহিত ০, IND vs NZ 4th ODI: রোহিত ০, কোহলি ০, শ্রেয়স ০। প্রথম ওভারেই বিনা রানে তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া
Harry Kane: ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের নয়া রেকর্ড বুকে তারকা হ্যারি কেন, কটি ম্যাচ খেললেন?