WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা

Published : Nov 05, 2026, 12:02 AM IST
WPL 2026 Champion RCB

সংক্ষিপ্ত

WPL 2027 News: গত কয়েক বছরে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে উইমেনস প্রিমিয়ার লিগ। মহিলাদের এই টি-২০ লিগের আগামী মরসুমের প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি নিলাম হয়ে গিয়েছে। বুধবার এই লিগের আগামী মরসুমের সূচিও ঘোষণা করা হল।

DID YOU KNOW ?
ডব্লুপিএল-এ দল বাড়বে
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে উইমেনস প্রিমিয়ার লিগে দলের সংখ্যা বাড়ানো হবে।

Women's Premier League 2027: উইমেনস প্রিমিয়ার লিগের পঞ্চম সংস্করণের সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টের ম্যাচগুলি হবে ভদোদরা (Vadodara) ও মুম্বইয়ে (Mumbai)। মঙ্গলবার পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। মোট ২২টি ম্যাচের এই প্রতিযোগিতায় দুই শহরে ১১টি করে ম্যাচ আয়োজন করা হবে। ১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। লিগের শুরুতেই দেখা যাবে দুই সফল দলের লড়াই। ১৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)।

প্রথম পর্ব বরোদায়, দ্বিতীয় পর্ব মুম্বইয়ে

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ১১টি ম্যাচ হবে ভদোদরার কোটাম্বির (Kotambi) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium)। ১৪ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব। এই সময় পাঁচটি দলই নিজেদের অভিযান শুরু করবে। ২৫ জানুয়ারি বিশ্রামের পর ২৬ জানুয়ারি থেকে খেলা সরবে মুম্বইয়ে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) হবে লিগ পর্বের বাকি ১১টি ম্যাচ। পাশাপাশি এলিমিনেটর ও ফাইনালও আয়োজন করা হবে এই মাঠে। ২৬ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে মুম্বই পর্ব। ৩ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব।

মুম্বইয়ে প্লে-অফের লড়াই

৫ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। লিগ পর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল এই ম্যাচে মুখোমুখি হবে। শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। ৭ ফেব্রুয়ারি ব্র্যাবোর্ন স্টেডিয়ামেই হবে ফাইনাল। লিগ পর্ব শেষে চতুর্থ স্থানে থাকা দল প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভদোদরায় ২৪ জানুয়ারি পর্যন্ত ১১টি ম্যাচ হবে। এরপর ২৬ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে বাকি ১১টি ম্যাচ। এই লিগের গত সংস্করণের ম্যাচগুলি হয়েছিল নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ভদোদরায়। বর্তমানে সংস্কারের কাজ চলায় ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে এবারের সূচিতে রাখা হয়নি। সেই কারণেই ভেন্যু বিন্যাসে পরিবর্তন এনেছে বিসিসিআই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২০২৭ সালের উইমেনস প্রিমিয়ার লিগে মোট ২২ ম্যাচ হতে চলেছে।
২০২৭ সালের উইমেনস প্রিমিয়ার লিগ শুরু হবে ১৪ জানুয়ারি। এই লিগে মোট ২২ ম্যাচ হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের