Sanju Samson Dropped: বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন বাদ জাতীয় দল থেকেই, পরিবর্তে চমক

Published : Jul 06, 2026, 09:45 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

Sanju Samson Dropped: কদিন আগেই তিনি ছিল মহানায়ক। তিনি দেশকে টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছিলেন। কিন্তু কমাসের মধ্যেই বদলে গেল সব কিছু। সেই সঞ্জু স্যামসনই একেবারে জাতীয় দল থেকেই বাদ পড়ে গেলেন। সঞ্জুর পরিবর্তে দলে রাখা হয়েছে নতুন মুখ প্রভসিমরণ সিংকে।

Sanju Samson Dropped: কদিন আগেই তিনি ছিল মহানায়ক। গোটা দেশ তাঁকে হিরোর মর্যাদা দিয়েছিল। তিনি দেশকে টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছিলেন। কিন্তু কমাসের মধ্যেই বদলে গেল সব কিছু। সেই সঞ্জু স্যামসনই একেবারে জাতীয় দল থেকেই বাদ পড়ে গেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের আসন্ন টি-২০ আন্তর্জাতিক সিরিজের ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে কেরলের তারকা উইকেটকিপার-ব্যাটারকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত সামনে আসতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। সঞ্জুর পরিবর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে রাখা হয়েছে নতুন মুখ প্রভসিমরণ সিং।

জিম্বাবোয়ে সফরে একাধিক নয়া মুখ

আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় টি-২০ আন্তর্জাতিক দল ঘোষণা করেছে BCCI। আগামী ২৩ জুলাই থেকে জিম্বাবোয়ের মাটিতে শুরু হবে দুই দলের টি-২০ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে তিন ক্রিকেটার প্রথমবারের মতো ভারতের টি-২০ দলে জায়গা করে নিয়েছেন। দলের নেতৃত্বে থাকছেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে গড়া হয়েছে ভারতীয় স্কোয়াড। ব্যাটিং বিভাগে রয়েছেন তিলক ভার্মা, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, শিবম দুবে, সূর্যাংশ শেডগে এবং রিঙ্কু সিং।

দলে বৈভব

সবচেয়ে বেশি নজর কেড়েছে তিন নতুন মুখের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছেন পেসার যশ ঠাকুর, আরেক তরুণ ফাস্ট বোলার অশোক শর্মা এবং বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরন সিং। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাঁদের এই সুযোগ বলে মনে করা হচ্ছে। এছাড়াও দলে রয়েছেন বোলিং অলরাউন্ডার হর্ষ দুবে। তিনি এর আগে ভারতের হয়ে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে এখনও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। জিম্বাবোয়ে সফরেই ভারতের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেকের সুযোগ পেতে পারেন এই অলরাউন্ডার।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের টি-২০ দল:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা,বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে,বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব,যশ ঠাকুর,অশোক শর্মা,ময়াঙ্ক যাদব,প্রভসিমরন সিং।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

উদ্দেশ্য বিশ্বশান্তির বার্তা, কলকাতা থেকে বিশিষ্টদের স্বাক্ষরিত ফুটবল যাচ্ছে, তুলে দেওয়া হবে FIFA-র হাতে
East Bengal: ইস্টবেঙ্গলের হটসিটে আন্তোনিও লোপেজ হাবাস, লাল হলুদ কোচের দায়িত্বে স্প্যানিশ হেডস্যার