Serena Williams-Venus Williams: উইলিয়ামস বোনদের প্রত্যাবর্তন, ৪ বছর পর খেলবেন ডাবলস

Published : Aug 04, 2026, 04:09 PM IST
Serena Williams and Venus Williams

সংক্ষিপ্ত

Tennis News: মহিলাদের টেনিসে একসময় সাড়া ফেলে দিয়েছিলেন দুই বোন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও ভেনাস উইলিয়ামস (Venus Williams)। তবে বেশ কয়েক বছর ধরে দাপট দেখানোর পর এই দুই বোন প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে যান। তাঁরা এবার ডাবলসে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছেন।

DID YOU KNOW ?
সেরেনা-ভেনাসের ফেরা
৪ বছর পর ফের জুটি বেঁধে ডাবলসে খেলতে নামছেন অন্যতম সফল জুটি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।

Serena Williams-Venus Williams Comeback: চার বছর পর ফের ডাবলসে জুটি বেঁধে কোর্টে ফিরতে চলেছেন টেনিসের কিংবদন্তি দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হতে চলা সিনসিনাটি ওপেনে (Cincinnati Open) ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন এই দুই বোন। ফলে একসঙ্গে তাঁদের প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে। সিনসিনাটি ওপেনের আয়োজকরা জানিয়েছেন, মহিলাদের ডাবলসের মূলপর্বে একসঙ্গে খেলবেন দুই বোন। ২০২২ সালের ইউএস ওপেনের পর এই প্রথমবার জুটি বেঁধে কোর্টে নামবেন তাঁরা। কয়েক সপ্তাহ আগেই উইম্বলডনে (Wimbledon 2026) তাঁদের প্রত্যাবর্তনের পরিকল্পনা ভেস্তে যায়। উইম্বলডনেও তাঁরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন। কিন্তু, মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) মায়া জয়েন্টের (Maya Joint) বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে চোট পাওয়ায় সেরেনাকে নাম প্রত্যাহার করতে হয়। এই কারণে ভেনাসের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব হয়নি। এবার দুই বোনের প্রত্যাবর্তন হতে চলেছে।

ফিট হয়ে উঠেছেন সেরেনা

২৩ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ী সেরেনা উইম্বলডন থেকে ছিটকে যাওয়ার পর জানান, তাঁর হাঁটু থেকে ফ্লুইড বের করতে হয়েছে এবং বোনের সঙ্গে ফের খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় তিনি 'ভীষণভাবে মর্মাহত'। উইম্বলডনের ডাবলস থেকে সরে দাঁড়ানোর পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘তৈরি হওয়ার জন্য আমি সবরকমভাবে চেষ্টা করেছি। কিন্তু, দুর্ভাগ্যবশত আমার হাঁটু এখনও প্রতিযোগিতামূলক খেলায় নামার মতো অবস্থায় নেই।’ তবে এই ধাক্কার পরও সেরেনা ইঙ্গিত দেন, পেশাদার টেনিসে তাঁর প্রত্যাবর্তনের অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি লেখেন, 'আপনাদের কাছাকাছি কোনও শহরে কী হতে চলেছে, তা জানতে অপেক্ষায় থাকুন।' সেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবেই এবার সিনসিনাটি ওপেনকে দেখা হচ্ছে।

সফল জুটি সেরেনা-ভেনাস

মহিলাদের টেনিসের ইতিহাসে অন্যতম সফল জুটি সেরেনা ও ভেনাস। এই জুটি ১৪ বার গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জিতেছে। এর মধ্যে আছে ছয়টি উইম্বলডন খেতাব। এছাড়া এই জুটি তিনবার অলিম্পিক্সে (Olympics) সোনা জিতেছে। শেষবার ২০২২ সালের ইউএস ওপেনে (US Open 2022) ডাবলসে খেলেছিলেন দুই বোন। সেবার প্রথম রাউন্ডেই চেক প্রজাতন্ত্রের লুসি হ্রাদেচকা ও লিন্ডা নস্কোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁদের। চার বছর পর তাঁদের প্রত্যাবর্তন ঘিরে টেনিস মহলে আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে সেরেনা-ভেনাস জুটি।
দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস ডাবলসে ১৪ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Shami: উইকেট পেয়েও লাভ নেই, দরজা বন্ধ করে দিয়েছেন আগারকার! শামির টেস্ট ক্যারিয়ার কি সঙ্কটে?
FIFA President Gianni Infantino: বেজায় চাপে পড়েছেন ইনফান্তিনো! ফিফা সভাপতিকে সরানোর পরিকল্পনা?