
Mohammed Shami: ভারতীয় পেস আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরার বারবার চোট পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা বাড়ছে। কিন্তু তারই মধ্যে আরেক অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে (Mohammed Shami) যেন পুরোপুরি এড়িয়েই চলছে নির্বাচক কমিটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে বুমরাকে রাখা হয়। কিন্তু চোট পুরোপুরি না সারায় শেষ মুহূর্তে তাঁকে বাদ দিতে হয়। এরপর তাঁর বদলি হিসেবে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবিকে দলে নিয়েছে বিসিসিআই।
আরও পড়ুনঃ মহম্মদ শামি কেন বারবার জাতীয় দলে উপেক্ষিত হচ্ছেন? মুখ খুললেন শুবমান গিল
প্রসঙ্গত, গত রঞ্জি মরশুমে সবচেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন আকিব নবি। তাই তাঁর সুযোগ পাওয়াটা একেবারেই ন্যায্য। কিন্তু এই সিদ্ধান্তের ফলে, মহম্মদ শামির টেস্ট ক্যারিয়ার নিয়েই একটা বড় প্রশ্ন উঠে গেল। উল্লেখ্য, শামি ২০২৩ সালের পর থেকে ভারতের হয়ে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি। চোটের কারণে, দলের বাইরে গেলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পরেও সিনিয়র দলে তাঁকে ফেরানোর কথা ভাবেনি আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। প্রধান নির্বাচক অজিত আগারকারের যুক্তি হল, লম্বা ফরম্যাটের ম্যাচ খেলার মতো শারীরিক সক্ষমতা শামির নেই। তবে শেষ রঞ্জি ট্রফিতে শামি কিন্তু বেশ ভালোই খেলেছিলেন। আসল কারণটা অন্য জায়গায় বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আগারকার এবং নির্বাচক কমিটির বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করার জন্যই শামিকে বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ Mohammad Shami: মহম্মদ শামিকে ভারতীয় দলে না নেওয়ার পিছনে আসল কারণ কী? চাঞ্চল্যকর তথ্য!
এখন ভারতীয় দলে ফিরতে হলে দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে তরুণদের ছাপিয়ে দুর্দান্ত পারফর্ম করতে হবে শামিকে। সেইসঙ্গে, প্রমাণ করতে হবে তিনি ১০০% ফিট। তবেই হয়ত তাঁর কথা ভাবা হতে পারে। শুধু টেস্ট নয়, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে চলা একদিনের বিশ্বকাপের দলেও শামির জায়গা পাওয়া বেশ কঠিন। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নির্বাচকরা গুরনূর ব্রার এবং প্রিন্স যাদবের মতো তরুণদের উপরই বেশি ভরসা দেখিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আগারকারের আমলে ৩৫ বছর বয়সী শামির পক্ষে ভারতীয় দলে ফেরা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।