Shubman Gill: কপালে আটকানো বিশেষ যন্ত্র! মাথায় 'ওটা' কী পরেছেন শুভমন গিল? মিনিটের মধ্যে ভাইরাল অদ্ভুত ডিভাইস

Published : Nov 04, 2026, 11:32 AM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill: কপালের কোণ লাগানো অদ্ভুত যন্ত্র! ক্রিকেট মাঠে শুভমন গিলের ছবি ঘিরে শুরু হয়েছে কৌতূহল। কেন মাথায় পরা হয়েছে এই ডিভাইস?

খেলার মাঠেই হঠাৎ করে ভাইরাল গিল! কানের পাশে অদ্ভুত যন্ত্র দেখে কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা! তবে কী কোনও রোগ হয়েছে খেলোয়াড়ের অনেকের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। নিউজিল্যান্ড- ভারত ক্রিকেট ম্যাচে মাথায় ছোট্ট ডিভাইস পরে দিব্যি দৌড়ে বেড়াচ্ছেন গিল।

ক্রিকেট মাঠে শুভমন গিলের কপালের পাশে লাগানো ছোট্ট ধাতব রঙের ডিভাইসটি নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। অনেকের মনেই প্রশ্ন, এটি কি কোনও বিশেষ চিকিৎসার যন্ত্র, নাকি ফিটনেস ট্র্যাকার? আসলে এর নাম ‘Temple’। এটি একটি অত্যাধুনিক ওয়্যারেবল হেলথ-টেক ডিভাইস, যা জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের উদ্যোগে তৈরি।

সাধারণ স্মার্টওয়াচ যেখানে মূলত হার্ট রেট, ঘুম ও শারীরিক সক্রিয়তার হিসাব রাখে, সেখানে Temple-এর লক্ষ্য মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন এবং শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় সংকেত পর্যবেক্ষণ করা। কপালের কানের কাছের অংশে লাগানো এই ডিভাইস আলো-ভিত্তিক সেন্সরের সাহায্যে রক্তপ্রবাহের পরিবর্তন সংক্রান্ত সংকেত সংগ্রহ করে। এর মাধ্যমে শারীরিক পরিশ্রম, মানসিক চাপ, মনোযোগের প্রয়াস এবং বিশ্রামের সময় শরীরের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ক্রিকেটের মতো খেলায় দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা এবং শারীরিক ধকল সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রযুক্তি খেলোয়াড়দের ট্রেনিং ও রিকভারির ধরন বুঝতে সহায়ক হতে পারে। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকেও এই ডিভাইস ব্যবহার করতে দেখা গিয়েছুল।

রিপোর্ট অনুযায়ী, ভারতে ডিভাইসটির দাম প্রায় ৮৫ হাজার টাকা এবং ১ নভেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। তবে মনে রাখতে হবে, এটি কোনও প্রচলিত ব্রেন স্ক্যানার বা EEG নয়। মস্তিষ্কের রোগ নির্ণয় কিংবা চিকিৎসার জন্যও এটি ব্যবহার করা যায় না। এর কার্যকারিতা ও স্বাস্থ্যসংক্রান্ত দাবির বিষয়ে আরও বৈজ্ঞানিক যাচাই চলছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Super Kings: "চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের
Cristiano Junior: এবার জুনিয়রের পালা! পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র