Snooker: ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন

Published : Aug 25, 2026, 01:22 PM IST
Snooker

সংক্ষিপ্ত

Child Sex Abuse Case: সারা বিশ্বে অনেক ক্রীড়াবিদের নামই যৌন কেলেঙ্কারি বা যৌন নির্যাতনের ঘটনায় জড়িয়ে পড়েছে। এবার স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্রেম ডট (Snooker Former World Champion Graeme Dott) শিশুদের যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হলেন। এই ঘটনায় স্কটল্যান্ডে (Scotland) চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
গ্রেম ডটের সাজা
দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন গ্রেম ডট। তবে এখনও তাঁর সাজা ঘোষণা করা হয়নি।

Graeme Dott Convicted: দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্নুকারে (Snooker) প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেম ডট। কয়েক দশক আগে এই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গ্রেমের বিরুদ্ধে। এবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে স্কটল্যান্ডের (Scotland) একটি আদালত। সোমবার গ্লাসগো হাইকোর্টে (Glasgow High Court) শুনানি শেষে ৪৯ বছর বয়সি গ্রেমকে ‘অশ্লীল, অশালীন ও যৌন উদ্দেশ্যপূর্ণ আচরণ’-এর দু'টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। একটি ঘটনা ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে এক কিশোরীর সঙ্গে এবং অন্যটি ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে এক কিশোরের সঙ্গে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, গ্রেম ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালিয়েছিলেন, তার সামনে অশালীনভাবে নিজেকে প্রকাশ করেছিলেন এবং তাকে নিজেকে স্পর্শ করতে বাধ্য করেছিলেন। অন্য ঘটনায় কিশোরটির উদ্দেশ্যে যৌনতা বিষয়ক মন্তব্য করা এবং তার যৌনাঙ্গ স্পর্শ করার অভিযোগ ওঠে। গ্রেম অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।

গ্রেমের সাজা ঘোষণার অপেক্ষা

গ্লাসগো হাইকোর্ট জানিয়েছে, আগামী মাসে গ্রেমের সাজা ঘোষণা করা হবে। পুলিশ স্কটল্যান্ডের (Police Scotland) ডিটেকটিভ ইন্সপেক্টর গ্যারি স্মাইলি বলেছেন, ‘গ্রেম ডট একজন বিপজ্জনক ব্যক্তি। আশা করি এই রায় তাঁর অপরাধে প্রভাবিত হওয়া ব্যক্তিদের কিছুটা হলেও স্বস্তি দেবে।’

স্নুকারে অসাধারণ সাফল্য গ্রেমের

স্নুকারে গ্রেমের বর্ণময় কেরিয়ার। ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিটার এবডনকে (Peter Ebdon) ১৮-১৪ ফ্রেমে হারিয়ে খেতাব জেতেন তিনি। এর আগে ২০০৪ সালে এবং পরে ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার্স-আপও হন গ্রেম। গত বছর তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসার পর ওয়ার্ল্ড প্রফেশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার অ্যাসোসিয়েশন (World Professional Billiards and Snooker Association) তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করে। এবার দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেমের কেরিয়ারই শেষ হয়ে গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৩
১৯৯৩ সালে প্রথমবার এক কিশোরীকে যৌন নির্যাতন করেন গ্রেম ডট।
১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে এক কিশোররীকে যৌন নির্যাতন করেন স্নুকারে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেম ডট।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Diego Maradona: নিলামে দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর বল, কত দাম উঠল?
PR Sreejesh: 'কারও হেলদোল আছে?' হকি বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে তোপ পি আর শ্রীজেশের