South Korea vs Czechia: ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সকালে, মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়ামে মুখোমুখি হয় চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ কোরিয়া (south korea vs czechia)। কলম্বিয়ার পপ তারকা শাকিরার পারফরম্যান্স এবং নাইজেরিয়ার পপ তারকা বার্না বয়ের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফুটবল বিশ্বকাপ ২০২৬ (fifa world cup news)। আর সেই মেগা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেল দক্ষিণ কোরিয়া। গোল করলেন জে.এস লি এবং ওহ হিউন-গিউ (korea vs czechia)।
চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শুরুটা ভালোই করল দক্ষিণ কোরিয়া। যদিও প্রথমার্ধে চেক প্রজাতন্ত্র বেশ ভালো ফুটবল উপহার দেয়। পাল্টা আক্রমণ তুলে আনে দক্ষিণ কোরিয়াও। কিন্তু কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে শুরু করে দক্ষিণ কোরিয়াও। ম্যাচের ৪৯ মিনিটে, জে.এস লি-র জোরালো শট সেভ করেন চেক প্রজাতন্ত্র গোলকিপার এম কোভার।
Call it a comeback 📞#FIFAWorldCup pic.twitter.com/Lyl2DeNg5B
— FIFA World Cup (@FIFAWorldCup) June 12, 2026
তবে সেখানেই শেষ নয়। খেলার ৫৬ মিনিটে, আবার জে.এস লি বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসেন এবং প্রায় গোলের দরজা খুলে ফেলছিলেন। কিন্তু এক্ষেত্রেও এগিয়ে এসে দলের নিশ্চিত পতন রোধ করেন চেক গোলকিপার।
কিন্তু খেলাটা তো ফুটবল। যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে যেতে পারে। আর ঠিক সেটাই হল। খেলার ৫৮ মিনিটে, লাডিসলাভ ক্রেজকির দুরন্ত হেডারে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৭ মিনিটেই, সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। বুদ্ধিদীপ্ত গোল করে যান হাওয়াং-ইন-বেওম। খেলার ফলাফল তখন ১-১। হাওয়াং-ইন-বেওমের ক্যারিয়ারে এটি প্রথম আন্তর্জাতিক গোল।
Krejčí opens the scoring ‼️#FIFAWorldCup pic.twitter.com/e3UD4XGCuK
— FIFA World Cup (@FIFAWorldCup) June 12, 2026
অন্যদিকে, সেটপিস থেকে ৭৭ মিনিটে চেক প্রজাতন্ত্র গোল পেলেও অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা চাপ বাড়াতে শুরু করে। আর সেই সুবাদেই ম্যাচের ৮০ মিনিটে, ওহ হিউন-গিউ-এর হলে ব্যবধান বাড়ায় তারা। তার কয়েক মুহূর্ত বাদেই দক্ষিণ কোরিয়া গোলকিপার এস.জি কিম দুরন্ত একটি সেভ করেন। গোটা ম্যাচে একাধিক কাউন্টার অ্যাটাক তুলে আনে দক্ষিণ কোরিয়া।
গোলও আসে সেখান থেকেই। মাঝমাঠ থেকেও বেশ কিছু পজিটিভ অ্যাটাক তুলে আনে তারা। এক্ষেত্রে অভিজ্ঞ এইচ.এম সন সব বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরও একটা উল্লেখযোগ্য দিক হল, এই ম্যাচে রেফারিকে একটিও কার্ড বের করতে হয়নি। শেষদিকে খেলায় ফেরার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। বেশ কিছু আক্রমণও তুলে আনে তারা। কিন্তু অনবদ্য একটি সেভও করেন কোরিয়া গোলকিপার এস.জি কিম। তবে এই ম্যাচে আর কোনও গোল হয়নি।
শেষপর্যন্ত, এই হাড্ডাহাড্ডি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ কোরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।