Spain vs Cape Verde: চোটের জন্য স্পেনের প্রথম ম্যাচে নেই লামিনে ইয়ামাল? অনিশ্চিত বিস্ময় বালক

Published : Jun 15, 2026, 01:35 PM IST
Spain vs Cape Verde: চোটের জন্য স্পেনের প্রথম ম্যাচে নেই লামিনে ইয়ামাল? অনিশ্চিত বিস্ময় বালক

সংক্ষিপ্ত

Spain vs Cape Verde: ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে চোট পেলেন স্পেনের তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এই তরুণ তুর্কিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফলে তাঁর প্রথম ম্যাচে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Spain vs Cape Verde: ফিফা বিশ্বকাপের মঞ্চে সোমবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে স্পেন (spain vs cape verde)। তার আগেই স্প্যানিশ শিবিরে চিন্তার ঘনঘটা। কারণ, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এবং বার্সেলোনার সুপার উইঙ্গার তথা বিশ্ব ফুটবলের বিস্ময় বালক লামিন ইয়ামাল চোটের কবলে পড়েছেন। এই ১৮ বছর বয়সী তারকা প্রথম একাদশে আদৌ খেলবেন কি না, সেই ব্যাপারে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন (spain vs cape verde preview)।

চোটের জন্য স্পেনের প্রথম ম্যাচে নেই লামিনে ইয়ামাল?

জানা যাচ্ছে, টুর্নামেন্ট যেহেতু এখনও অনেকটা লম্বা সময় ধরে চলবে, তাই সেটা মাথায় রেখেই টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। ইয়ামালের পায়ে চোট রয়েছে। ফলে, তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘ “লামিনে ইয়ামাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা সবাই জানে। আমরা ওর চোটের উপর কড়া নজর রাখছি। আপাতত বড় কোনও সমস্যা না থাকলেও, বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টের শুরুতেই আমাদের প্রধান ফুটবলারকে নিয়ে আমি কোনওরকম ঝুঁকি নিতে চাই না।"

অনিশ্চিত বিস্ময় বালক

র‍্যাঙ্কিং এবং শক্তির বিচারে কেপ ভার্দের থেকে স্পেন অনেকটাই এগিয়ে আছে। তাই ইয়ামালকে শুরু থেকে বেঞ্চে বসিয়ে রেখে পরিবর্ত হিসেবে নামানোর সম্ভাবনাই বেশি। যদি ইয়ামালকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার রদ্রিগো রিকুয়েলমে অথবা ফেরান টোরেস। সামনে গ্রুপের কঠিন ম্যাচ এবং নকআউট পর্বের খেলাও রয়েছে। তাই ইয়ামালের চোট যাতে আরও গুরুতর না হয়, সেদিকেই নজর রাখছে মেডিক্যাল টিম।

নিজের অবিশ্বাস্য গতি এবং ড্রিবলিং-এর ম্যাজিক ইউরো কাপে দেখান ইয়ামাল। বিশেষ করে, স্পেনের জয়ের ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন লামিনে ইয়ামাল। তিনি প্রথম একাদশে না থাকলেও, কেপ ভার্দেকে হারানোর মতো যথেষ্ট শক্তি যে তাদের স্কোয়াডে রয়েছে, সেই ব্যাপারে আত্মবিশ্বাসী স্প্যানিশ শিবির।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Japan vs Netherlands: খেলা শেষ হতেই স্টেডিয়াম পরিষ্কারে ব্যস্ত 'ব্লু সামুরাই' সমর্থকরা! মন জিতল জাপানের ফুটবল সংস্কৃতি
FIFA World Cup 2026: তিউনিসিয়াকে ৫-১ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপে সুইডেনের দুরন্ত শুরু, জোড়া গোল ইয়াসিনের