
Spain World Cup Squad: ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল স্পেন (spain world cup squad 2026)। আর তারপরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ, ৯২ বছরের ইতিহাসে এই প্রথমবার রিয়াল মাদ্রিদের একজন ফুটবলারও স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পাননি। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের এই দল নির্বাচন নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে ইতিমধ্যেই (spain world cup team)।
দেখা যাচ্ছে যে, কোচের ঘোষণা করা ২৬ জনের দলে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ৭ জন ফুটবলার রয়েছেন। পাশাপাশি আর্সেনাল, অ্যাথলেটিক ক্লাব এবং অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিনজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন। চোট পুরোপুরি না সারলেও তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
সবচেয়ে বড় চমক হল, ২০২৪ সালের ইউরো কাপ জয়ী দলের অধিনায়ক আলভারো মোরাতাকেই দলে রাখা হয়নি। তবে পেদ্রি, জাভি, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, ফেরান টোরেস, রদ্রি, মিকেল মেরিনো, মার্টিন জুবিমেন্ডি, নিকো উইলিয়ামস এবং দানি অলমোর মতো তারকারা দলে জায়গা পেয়েছেন।
গ্রুপ এইচ-এ স্পেনের সঙ্গে রয়েছে কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। আগামী ১৪ জুন, কেপ ভার্দের বিরুদ্ধে স্পেন তাদের ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ইরাক এবং পেরুর বিরুদ্ধে খেলতে নামবে তারা।
গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া
ডিফেন্ডার: মার্ক কুকুরেলা, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস লোরেন্তে, মার্ক পুবিল
মিডফিল্ডার: জাভি, রদ্রি, পেদ্রি, মার্টিন জুবিমেন্ডি, ফাবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমো, ফেরান টোরেস, মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।