FIFA World Cup 2026: একটা ম্যাচেও না জিতে, ৪টিতে হেরে কোন নিয়মে বিশ্বকাপের মূলপর্বে খেলবে সুইডেন

Published : Apr 01, 2026, 05:27 PM IST
Sweden National Football Team

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026:বিশ্বকাপের বাছাই পর্বে কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। হেরেছে ৪টি ম্যাচ। মাত্র ৪টি গোল করেছে, সেখানে হজম করেছে এক ডজন গোল। তবু এবারের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে সুইডেনকে।

FIFA World Cup 2026:বিশ্বকাপের বাছাই পর্বে কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। হেরেছে ৪টি ম্যাচ। মাত্র ৪টি গোল করেছে, সেখানে হজম করেছে এক ডজন গোল। তবু এবারের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে সুইডেনকে। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা। ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল সুইডেন, তাও আবার এক অবিশ্বাস্য উপায়ে। ইউরোপীয় (UEFA) বাছাইপর্বের গ্রুপ স্তরে একটি ম্যাচও না জিতেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকায় হতে চলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। উয়েফার বিশ্বকাপের বাছাই পর্বে চার দেশীয় গ্রুপে সব ম্য়াচে হেরে চার নম্বরে শেষ করেছিল সুইডেন। এই গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্বে ওঠে সুইজারল্য়ান্ড। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কসোভো এবং স্লোভেনিয়া। ফলে বাছাই পর্বে সুইডিশদের আশা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল।

বাছাই পর্বে ছিটকে গিয়েও কীভাবে বিশ্বকাপে সুইডেন

সেখান সুইডেনের ৬টি ম্যাচে ০ জয়, ২ ড্র এবং ৪ হার। মাত্র ৪টি গোল করার বিপরীতে ১২টি গোল হজম করে তারা। গ্রুপে শীর্ষে থাকা সুইজারল্যান্ড সরাসরি বিশ্বকাপে যায়, আর রানার্সআপ কসোভো প্লে-অফে ওঠে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সুইডেনের বিশ্বকাপের স্বপ্ন শেষ। কিন্তু ইউরোপে এবার ৪৮ দেশের বিশ্বকাপের মূলপর্বে ওঠার আরও একটা রাস্তা ছিল। বাছাই পর্বের পাশাপাশি উয়েফা নেশনস লিগ থেকেও বিশ্বকাপের মূলপর্বে ওঠা যাবে। সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগায় জ্লাতান ইব্রাহিমোভিচের দেশ। ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগে ভালো পারফরম্যান্স সুইডেনকে নতুন সুযোগ এনে দেয়। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা অতিরিক্ত চারটি প্লে-অফ স্পটের একটি পায়। আর সেই 'ব্যাকডোর' সুযোগই শেষ পর্যন্ত তাদের ভাগ্য ঘুরিয়ে দেয়।

প্লে অফে জ্বলে ওঠেন সুইডিশরা

ম্যানেজার গ্রাহাম পোট্টার-এর অধীনে প্লে-অফে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সুইডেন। সেমিফাইনালে স্পেনের ভ্যালেন্সিয়ায় তারা ইউক্রেনকে ৩-১ ব্যবধানে হারায়। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন ভিক্টর গায়কোরেস। এরপর গতকাল, সোমবার স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারায় সুইডেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন গিয়োকেরেস, যিনি দুই ম্যাচ মিলিয়ে মোট চারটি গোল করেন।

৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে, সুইডেনের গ্রুপে কোন কোন দেশ

এই জয়ের ফলে ২০১৮ সালের পর বিশ্বকাপে ফিরছে সুইডেন। সেবার তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। ২০২৬ বিশ্বকাপে সুইডেনের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া। সুইডেন ওঠায় আসন্ন বিশ্বকাপে গ্রুপ এফ থেকে নক আউটে ওঠার লড়াই একেবারে কঠিন হয়ে গেল। তবে এই যোগ্যতা অর্জন নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অনেকের মতে, গ্রুপ পর্বে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপে ওঠা সিস্টেমের দুর্বলতা তুলে ধরে। আবার অনেকে বলছেন, নতুন ফরম্যাট আরও বেশি দলকে সুযোগ দিচ্ছে নিজেদের প্রমাণ করার।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন! চোখে জল লিওনেল মেসির
Vaibhav Suryavanshi: 'রাজভোগ খেয়ে মাঠে গিয়েছিলাম,' ঝোড়ো ইনিংসের রহস্য জানালেন বৈভব