Vaibhav Suryavanshi: 'রাজভোগ খেয়ে মাঠে গিয়েছিলাম,' ঝোড়ো ইনিংসের রহস্য জানালেন বৈভব

Published : Apr 01, 2026, 03:23 PM ISTUpdated : Apr 01, 2026, 03:36 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুতেই শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ইনিংসের রহস্য নিজেই জানিয়েছেন বৈভব।

DID YOU KNOW ?
কবে জাতীয় দলে বৈভব?
বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু এই কিশোর এখনও সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

Vaibhav Suryavanshi Record: ১৫ বছর বয়সেই কীভাবে এত শারীরিক ও মানসিক শক্তি পেয়ে গিয়েছেন? কোনও বোলারকেই রেয়াত করেন না। গত আইপিএল-এ (IPL 2025) সাড়া ফেলে দেওয়ার পর এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুতেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছেন বৈভব সূর্যবংশী। তিনি নিজেই এই ইনিংসের রহস্য ফাঁস করেছেন। ম্যাচ শেষ হওয়ার পর টিম বাসে ওঠার সময় সতীর্থ ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে মজার ছলে কথা বলছিলেন বৈভব। তাঁদের এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৈভবের প্রশংসা করে জুরেল বলছেন, 'খুব ভালো খেলেছো। আবার তুমি খুব ভালো খেললে।' সে কথা শুনে মুচকি হেসে এই কিশোর বলেন, ‘আজ রাজভোগ খেয়ে ম্যাচ খেলতে গিয়েছিলাম।’

জন্মদিনে কেক না কেটে ঘুমিয়েছেন!

সদ্য ১৫ বছরের জন্মদিন কাটিয়েছেন বৈভব। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচের তিন দিন আগে এই কিশোরের জন্মদিন ছিল। কিন্তু তিনি এবারের জন্মদিনে তেমন কোনও আনন্দ করেননি। এমনকী, জন্মদিনে কেকও কাটেননি। এ প্রসঙ্গে বৈভব বলেছেন, ‘জন্মদিনে আমি কিছুই করিনি। আমার কেক কাটার কথা ছিল। কিন্তু কেউ যাতে আমাকে কেক মাখিয়ে দিতে না পারে, তার জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।’

 

 

পাওয়ার প্লে-তেই বেশি রানের লক্ষ্যে বৈভব

নিজের ব্যাটিংয়ের বিষয়ে বৈভব বলেছেন, ‘পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগানোই আমাদের পরিকল্পনা ছিল। শুরুতে উইকেট একটু মন্থর ছিল। বল ঠিকমতো ব্যাটে আসছিল না। কিন্তু বল পুরনো হওয়ার পরেই ব্যাটে ভালোভাবে আসতে শুরু করে। আমি রক্ষণ নিয়ে ভাবি। কিন্তু আজ আমাদের পরিকল্পনা ছিল, পাওয়ার প্লে-তেই ম্যাচের নিয়ন্ত্রণ নেব। কারণ, অল্প রান তাড়া করার সময় পাওয়ার প্লে-র সময়টা গুরুত্বপূর্ণ। যে দল বোলিং করছে তারা যদি সেই সময় ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ম্যাচ ওদের পক্ষে চলে যেতে পারে। তবে আমরা পাওয়ার প্লে-তে ভালো পারফরম্যান্স দেখিয়েছি।’ পরের ম্যাচেও একইভাবে ব্যাটিং করতে চান বৈভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন বৈভব।
১৪ বছর বয়সে আইপিএল-এ অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সেই তিনি পরিণত ব্যাটার হয়ে উঠেছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?
WODI Record Run Chase: মহিলাদের ক্রিকেটে রেকর্ড রান তাড়া করে জিতল New Zealand, কেরের অবিশ্বাস্য ইনিংসে ভাঙল হরমনপ্রীতদের নজির