Switzerland vs Algeria: আলজেরিয়ার বিরুদ্ধে সহজ জয় সুইজারল্যান্ডের, ২-০ গোলে জিতে পরের রাউন্ডে সুইস ব্রিগেড

Published : Jul 03, 2026, 10:27 AM IST
Switzerland vs Algeria

সংক্ষিপ্ত

Switzerland vs Algeria: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-র ম্যাচে শুক্রবার সকালে, বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া। সেই ম্যাচেই সহজ জয় পেল সুইস ব্রিগেড। ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে তারা পৌঁছে গেল রাউন্ড অফ সিক্সটিনে।

Switzerland vs Algeria: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-র ম্যাচে শুক্রবার সকালে, বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (Switzerland vs Algeria World Cup 2026)। সেই ম্যাচেই সহজ জয় পেল সুইস ব্রিগেড। ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে তারা পৌঁছে গেল রাউন্ড অফ সিক্সটিনে (Switzerland vs Algeria live score_। 

ম্যাচের ৬ মিনিটেই প্রথম আক্রমণটি তুলে আনে আলজেরিয়া। হুসেম আওয়ারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ১০ মিনিটেই, সুইস ঝড়। দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে সুইজারল্যান্ড। ইয়োহান মানজাম্বির অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শটে গোল করে যান এমবোলো এবং সুইজারল্যান্ড ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। খেলার ১৪ মিনিটে, ফের অ্যাটাক তুলে আনে আলজেরিয়া। হুসেম আওয়ারের শট এক্ষেত্রে সেভ করেন সুইস গোলকিপার গ্রেগর কোবেল। পাল্টা আবার ১৫ মিনিটের মাথার আক্রমণ তুলে আনে সুইজারল্যান্ড। ডেনিস জাকারিয়ার শট সেভ করেন আলজেরিয়া গোলকিপার লুকা জিদান।   

আলজেরিয়ার বিরুদ্ধে সহজ জয় সুইজারল্যান্ডের

এরপর ২৫ মিনিটে, রিকার্ডো রদ্রিগেজের শট বাইরে চলে যায়। ৩৭ মিনিটের মাথায়, সেট পিস পায় সুইজারল্যান্ড। তবে ভেসে আসা বলে হেডার মিস করেন ডেনিস জাকারিয়া। অন্যদিকে, ম্যাচের ৪৩ মিনিটে, আলজেরিয়া ফরোয়ার্ড ফারেস শাইবির শট সেভ করেন সুইস গোলকিপার। এরপরেই ইব্রাহিম মাজার শট লক্ষ্যভ্রষ্ট হয়। গোল খেলেও লাগাতার আক্রমণ জারি রাখে আলজেরিয়া। তবে আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ব্যবধান আরও বাড়ায় সুইজারল্যান্ড। ড্যান এনডোয়ে ডান পায়ের জোরালো শটে গোল পেয়ে যায় সুইস ব্রিগেড। কিন্তু ম্যাচের ৫০ মিনিটে, আলজেরিয়ার হয়ে ভালো একটি গোলমুখী শট নেন রিয়াদ মাহরেজ। তবে তা সুইজারল্যান্ড ডিফেন্সে ব্লক হয়ে যায়। অন্যদিকে, খেলার ৫৮ মিনিটে, রুবেন ভার্গাসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৫৯ মিনিটে, দুটি পরিবর্তন আসে আলজেরিয়া দলে। রামিজ জেরুকির পরিবর্তে মাঠে নামেন আমিন গৌরি এবং হাউসেম আউয়ারের বদলে আসেন জাউয়েন হাদজাম।  

২-০ গোলে জিতে পরের রাউন্ডে সুইস ব্রিগেড

ম্যাচের ৬৫ মিনিটে, সুইস ডিফেন্ডার নিকো এলভেডির হেডার ব্লক হয় আলজেরিয়া ডিফেন্সে। ৭১ মিনিটের মাথায়, সুইজারল্যান্ড দলে পরিবর্তন আসে। রুবেন ভার্গাসের পরিবর্তে মাঠে নামেন ফ্যাবিয়ান রিডার, ইয়োহান মানজাম্বির পরিবর্তে মাঠে নামেন নোয়া ওকাফর এবং আলজেরিয়ার হয়ে মাঠে আসেন আনিস হাজ মুসা। উঠে যান রিয়াদ মাহরেজ। খেলার ৭৭ মিনিটে, জাওয়েন হাদজামের শট বাইরে চলে যায়। 

অন্যদিকে, ম্যাচের শেষদিকে একটি ভালো সেভ করেন আলজেরিয়া গোলকিপার লুকা জিদানে। শেষপর্যন্ত, আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে পরের রাউন্ডে চলে গেল সুইজারল্যান্ড। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Amarnath Yatra - অমরনাথ যাত্রীদের চিঠি লিখলেন মোদী, দিলেন ৫ 'সংকল্প' পালনের ডাক
Portugal vs Croatia: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পর্তুগালের! লড়াই করেও হার মদরিচদের