Switzerland vs Colombia: কলম্বিয়াকে টাইব্রেকারে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, অনবদ্য জয়

Published : Jul 08, 2026, 04:33 AM IST
Switzerland vs Colombia

সংক্ষিপ্ত

Switzerland vs Colombia: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-র ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (Switzerland vs Colombia)। সেই ম্যাচেই কলম্বিয়াকে টাইব্রেকারে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড। অনবদ্য জয়।

Switzerland vs Colombia: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-র ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (Switzerland vs Colombia)।  সেই ম্যাচেই কলম্বিয়াকে টাইব্রেকারে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড। অনবদ্য জয় (Switzerland vs Colombia score)।  

ম্যাচের ২ মিনিটে, কলম্বিয়া ফরোয়ার্ড জন আরিয়াসের শট প্রতিহত হয়।এরপর আবার ২১ মিনিটের মাথায়, গুস্তাভো পুয়ের্তার শট সেভ করেন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল। তবে পাল্টা অ্যাটাকে ওঠার চেষ্টা করে সুইসরাও। ফ্যাবিয়ান রিডারের শট রুখে দেন কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস। ম্যাচের ৩২ মিনিটে, ফের অ্যাটাক। সুইজারল্যান্ড স্ট্রাইকার ড্যান এনডোয়ের শট সেভ করেন কলম্বিয়া গোলকিপার। 

কলম্বিয়াকে টাইব্রেকারে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

খেলার ৩৯ মিনিটে, কলম্বিয়া স্ট্রাইকার লুই সুয়ারেজের শট ব্লক হয়। খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে, একটি ভালো আক্রমণ তুলে আনে সুইজারল্যান্ড। ফ্যাবিয়ান রিডারের শট একটুর জন্য বাইরে চলে যায়। খেলার ৬০ মিনিটে, কলম্বিয়ার আক্রমণ। লুই দিয়াজের শট সেভ করেন সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল। এরপর আবার ৬৩ মিনিটে সুযোগ নষ্ট হয় কলম্বিয়ার। 

ম্যাচের ৬৬ মিনিটে, দুটি পরিবর্তন আসে কলম্বিয়ার প্রথম একাদশে। জ্যামিন্টন ক্যাম্পাসের পরিবর্তে মাঠে আসেন জোন আরিয়াস এবং জেমস রদ্রিগেজের জায়গায় মাঠে নামেন জুয়ান ফার্নান্দো কুইন্টেরো। অন্যদিকে, সুইজারল্যান্ড ব্রিগেডেও বদল আসে। রিকার্ডো রদ্রিগেজের পরিবর্তে মাঠে আসেন মিরো মুহাইম। দুই দলই আক্রমণ এবং প্রতি আক্রমণ চালাতে থাকে। তবে গোল আসেনি। খেলার ৯১ মিনিটে, ড্যান এনডোয়ের শট বাইরে চলে যায়।  

টাইব্রেকারে একটি দুরন্ত সেভ করেন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল

শেষপর্যন্ত, নির্ধারিত সময় অবধি কোনও গোল হয়নি। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে, কলম্বিয়ার ফুটবলার জন লুকুমির শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। এরপর জামিন্টন কাম্পাজের শট সেভ করেন গ্রেগর কোবেল।অন্যদিকে, সুইজারল্যান্ডও পাল্টা আক্রমণ তুলে আনে। গ্রানিত জাকার শট অনেকটা উপর দিয়ে উড়ে চলে যায়। শেষপর্যন্ত, অতিরিক্ত সময়েও খেলার নিস্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।   

সুইজারল্যান্ড (৪)

গোল করেন গ্রানিত জাকা। পরাস্ত হন ভার্গাস। 

গোল করেন জেকি আমদুনি। পরাস্ত হন ভার্গাস।

বাইরে মারেন ম্যানুয়েল আকানজি। 

গোল করেন সেড্রিক ইটেন। পরাস্ত হন ভার্গাস।

রুবেন ভার্গাস গোল করেন। পরাস্ত হন ভার্গাস।

কলম্বিয়া (৩)

হুয়ান ফার্নান্দো কুইন্তেরো গোল করেন। পরাস্ত হন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল। 

ডেভিনসন স্যাঞ্চেজ মিস করেন। বল বারপোস্টে লাগে। 

জামিন্টন ক্যাম্পাজ গোল করেন। পরাস্ত হন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল।

মিস করেন কুচো হার্নান্দেজ। দুরন্ত সেভ করেন সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল।

লুই দিয়াজ গোল করেন। 

শেষপর্যন্ত, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Egypt: বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই কামব্যাক 'বড় দল' আর্জেন্টিনার! নিন্দুকদের অউকাত বুঝিয়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা
Argentina vs Egypt: আর মাত্র কিছুক্ষণ পরেই নামছে আর্জেন্টিনা! সবার নজর তাঁর দিকে, ইজিপ্ট কোচ বললেন "আমার দলে ২৬ জন মেসি"