Team India: বিশ্ব টি২০র সিংহাসনটা আরও মজবুত করল টানা দুবার বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া

Published : May 05, 2026, 04:37 PM IST
Surya kumar yadav emotional moment t20 world cup 2026

সংক্ষিপ্ত

Team India: টানা দুবার টি-২০ বিশ্বকাপে জয়। দ্বিপাক্ষিক সিরিজেও অবিশ্বাস্য ফল। প্রত্য়াশিতভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সিংহাসন ধরে রাখল টিম ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত বার্ষিক র‍্যাঙ্কিং আপডেটে আবারও শীর্ষস্থান ধরে রাখল ভারত।

Team India: টানা দুবার টি-২০ বিশ্বকাপে জয়। দ্বিপাক্ষিক সিরিজেও অবিশ্বাস্য ফল। প্রত্য়াশিতভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সিংহাসন ধরে রাখল টিম ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত বার্ষিক র‍্যাঙ্কিং আপডেটে আবারও শীর্ষস্থান ধরে রাখল ভারত। আজ, মঙ্গলবার প্রকাশিত Ranking-এ দেখা গেল তালিকায় ভারতের রেটিং প্রায় ২৭১ থেকে ২৭৩ পয়েন্টের মধ্যে, যা তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে স্পষ্টভাবে এগিয়ে রেখেছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বার্ষিক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অজিরা টিম ইন্ডিয়ার থেকে প্রায় ৯ রেটিং পয়েন্ট পিছিয়ে। যদিও আগের আপডেটে এই ব্যবধান ছিল ১০ পয়েন্ট, তবুও শীর্ষস্থান ধরে রাখতে ভারতের ধারাবাহিকতা নজর কেড়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্য়ান্ড। যারা সাম্প্রতিক পারফরম্যান্সের জেরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।

গত এক বছরে টি-২০তে টিম ইন্ডিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স

আইসিসি-র এই বার্ষিক আপডেট মূলত গত ১২ মাসের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলির পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি। দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ধারাবাহিক সাফল্য, সবকিছু মিলিয়েই এই র‍্যাঙ্কিং নির্ধারিত হয়। এই সময়কালে ভারত প্রায় ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং ২৩ হাজারের বেশি পয়েন্ট সংগ্রহ করেছে, যা তাদের শীর্ষে থাকতে বড় ভূমিকা নিয়েছে। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত আগেই নিজেদের শক্তি প্রমাণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া।  ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এই ফরম্যাটে এক নম্বর স্থান ধরে রাখা ভারতের জন্য এক দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক। শুধু টি-টোয়েন্টি নয়, সাদা বলের ক্রিকেটে ভারত একদিনের আন্তর্জাতিক (ODI) ফরম্যাটেও শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে একই আপডেটে টেস্ট ফরম্যাটে আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া। এই বছরের র‍্যাঙ্কিং আপডেটে কিছু দল উল্লেখযোগ্য উন্নতি করেছে, যার মধ্যে শ্রীলঙ্কার পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়েছে।

আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার

বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক শীর্ষস্থান ধরে রাখা ভবিষ্যতের আন্তর্জাতিক সিরিজ এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আইপিএলের সুবাদে ভারতে এখন টি-২০ ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি। শক্তিশালী ১১ জনের দলের পাশাপাশি ভারতের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। বৈভব সূর্যবংশীর মত তরুণ প্রতিভা এখনও সুযোগ পাননি। প্রতিভাবান ক্রিকেটারদের পাশাপাশি দল নির্বাচন এবং কোচিং কৌশলের সফলতাকেও টিম ইন্ডিয়ার এই সাফল্যকে তুলে ধরছে। সব মিলিয়ে, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের এই ধারাবাহিক আধিপত্য তাদেরকে বিশ্বের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবস্থানকে আরও মজবুত করেছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: 'কিছু বদমাশ মেসিকে দেখতে দিল না,' অরূপ বিশ্বাস হারতেই বিস্ফোরক শতদ্রু দত্ত
GT vs PBKS: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের দৌড়ে গুজরাট টাইটানস